চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপের মূলপর্বে ভারত-পাকিস্তানের গ্রুপে হংকং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩১ পূর্বাহ্ণ ২৫, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সংযুক্ত আরব আমিরাতকে ৮ উইকেটে হারিয়ে টি-টুয়েন্টি এশিয়া কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে হংকং। গ্রুপ এ-তে ভারত ও পাকিস্তানের সঙ্গে হংকং প্রতিদ্বন্দ্বিতা করবে।

বাছাইপর্বে টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ২৩ নম্বরে থাকা হংকংয়ের সঙ্গে বাছাইপর্বে অংশ নিয়েছিল কুয়েত, সিঙ্গাপুর ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ৩ ম্যাচের সবকটি জিতে পূর্ণ ৯ পয়েন্ট পেয়ে মূলপর্বে খেলবে দেশটি।

বুধবার আল আমেরাতে টসে হেরে আগে ব্যাট করা আরব আমিরাত ১৯.৩ ওভারে ১৪৭ রানে অলআউট হয়। অধিনায়ক চুন্ডাঙ্গাপয়িল রিজওয়ান ৪৯ ও জাওয়ার ফরিদ ২৭ বলে ৪১ রানের ইনিংস খেলেন। বাকি ব্যাটাররা দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

Banglabid

হংকংয়ের অফব্রেক বোলার ইহসান খান ৪ ওভারে ২৪ রান দিয়ে পান ৪ উইকেট। আইউশ শুক্লা ৩টি উইকেট নেন।

মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ৮৫ রান তোলেন অধিনায়ক নিজাকত খান ও ইয়াসিম মুর্তজা। ওপেনিংয়ে এটি হংকংয়ের রেকর্ড জুটি। ৩৯ রান করে নিজাকত ও ফিফটি করা ইয়াসিম ৫৮ রান করেন।

তিনে নামা বাবর হায়াত ২৬ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিতে ভূমিকা রাখেন। তার সঙ্গে কিঞ্চিত শাহ ৬ রান করে মাঠ ছাড়েন।

Reneta

এবারই প্রথমবারের মতো টি-টুয়েন্টি এশিয়া কাপে খেলবে হংকং। এর আগে ২০০৪, ২০০৮ ও ২০১৮ সালে তারা ওয়ানডে ফরম্যাটে হওয়া আসরটিতে খেলেছিল।

৩১ আগস্ট দুবাইতে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে হংকং। ২ সেপ্টেম্বর শারজাহতে তাদের প্রতিপক্ষ পাকিস্তান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ ২০২২লিড স্পোর্টসহংকং
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT