চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফডিসি প্রযোজিত ছবিতে জুটিবদ্ধ সাইমন-বুবলী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

সরকারী অর্থায়নে সিনেমা প্রযোজনা করতে যাচ্ছে চলচ্চিত্র প্রযোজনা করতে যাচ্ছে এফডিসি। সেই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন সাইমন সাদিক ও শবনম বুবলী।

জাকির হোসেন রাজুর পরিচালনায় নতুন এ জুটির সিনেমাটির নাম ‘চাদর’। বৃহস্পতিবার দুপুরে এফডিসির এমডি নুজহাত ইয়াসমিনের উপস্থিতিতে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন সাইমন-বুবলী। এসময় পরিচালক জাকির হোসেন রাজু নিজেও উপস্থিত ছিলেন।

সাইমন-বুবলী ছাড়াও এতে অভিনয় করবেন রাশেদ মামুন অপু এবং মনিরা মিঠু প্রমুখ। তারাও চুক্তি স্বাক্ষর আয়োজনে উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পরিচালক জাকির হোসেন রাজু জানান, গল্পের প্রয়োজনে সাইমন ও বুবলীকে নিয়েছেন। যেহেতু সরকারী অনুদানের সিনেমা তাই এই সিনেমার প্রতি তার দায়বদ্ধতা একটু বেশি। বলেন, সবসময় দেশ ও জাতির সামনে ইতিবাচক বিষয় তুলে ধরি। এবারও তার ব্যতিক্রম হবে না।

সাইমন বলেন, জাকির হোসেন রাজু আমার ওস্তাদ। তার ছবিতে কাজ করতে যাওয়া আমার জন্য স্পেশাল। দীর্ঘদিন পর আবারও গুরু-শীর্ষ একসঙ্গে কাজ করতে যাচ্ছি। এফডিসিকে আমি ধন্যবাদ জানাই তাদের পরিকল্পনায় আমাকে রাখার জন্য এবং চমৎকার এই কাজে আমাকে যুক্ত করার জন্য।

‘চাদর’ সিনেমার মাধ্যমে প্রায় ৩৫ বছর পর আবারও সিনেমা প্রযোজনা করছে এফডিসি। এর আগে গোলাপি এখন ট্রেনে, সূর্য সংগ্রাম, এমিলের গোয়েন্দা বাহিনীসহ বেশ কিছু সিনেমা প্রযোজনা করেছিল প্রতিষ্ঠানটি।

Reneta

২০২১-২২ অর্থ বছরে সিনেমায় সরকারী অনুদানপ্রাপ্ত সিনেমাগুলোর বাইরে নতুন দুটি সিনেমার নাম জানা যায়। ৭০ লাখ অনুদান পাওয়া জাকির হোসেন রাজুর চাদর, অন্যটি ৭৫ লাখ পাওয়া দীপঙ্কর দীপনের ‘আকাশ যুদ্ধ’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফডিসিজাকির হোসেন রাজুদীপঙ্কর দীপনপরিচালকবুবলীমনিরা মিঠুলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

শীর্ষ দুই গণমাধ্যম বন্ধের নির্দেশ উগান্ডা সেনাপ্রধানের

জুন ২৯, ২০২৬

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৭ দিনে ১ হাজার ৩০০ জনের বেশি মৃত্যু

জুন ২৯, ২০২৬

সাউথ আফ্রিকাকে হারিয়ে কানাডার ইতিহাস, শেষ ষোলোতে সহ-আয়োজকরা

জুন ২৯, ২০২৬

মারা গেছেন কবি ভাস্কর চৌধুরী

জুন ২৯, ২০২৬

কানাডা-সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার লড়াই, কে যাবে শেষ ষোলোয়

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT