বাংলাদেশ

সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ শুরু

বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো, নির্বাচনী প্রক্রিয়া ও গণতন্ত্রের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো, নির্বাচনী প্রক্রিয়া ও গণতন্ত্রের প্রতীক হিসেবে ব্যবহৃত।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ শুরু হচ্ছে আজ সোমবার ১৮ ডিসেম্বর থেকে। প্রতীক নিয়ে আজই নির্বাচনী প্রচারে নামবেন প্রার্থীরা। 

প্রার্থীরা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন।

ইসি জানিয়েছে, আসন্ন নির্বাচনে মোট প্রার্থী ১ হাজার ৮৯৬ জন, অংশগ্রহণকারী রাজনৈতিক দল ২৭টি।

প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণায় পুরোদমে চালাতে পারবেন প্রার্থীরা। আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন তারা। সেই হিসাবে প্রচার-প্রচারণার জন্য ১৮ দিন সময় পাবেন প্রার্থীরা। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন।

বিষয়:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…