দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ শুরু হচ্ছে আজ সোমবার ১৮ ডিসেম্বর থেকে। প্রতীক নিয়ে আজই নির্বাচনী প্রচারে নামবেন প্রার্থীরা।
প্রার্থীরা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন।
ইসি জানিয়েছে, আসন্ন নির্বাচনে মোট প্রার্থী ১ হাজার ৮৯৬ জন, অংশগ্রহণকারী রাজনৈতিক দল ২৭টি।
প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণায় পুরোদমে চালাতে পারবেন প্রার্থীরা। আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন তারা। সেই হিসাবে প্রচার-প্রচারণার জন্য ১৮ দিন সময় পাবেন প্রার্থীরা। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন।








