চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমন-ওমরজাইয়ের ব্যাটিংয়ে ঢাকাকে ১৭৪ রানের লক্ষ্য দিল সিলেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A
সিলেট টাইটানস

সিলেট টাইটানস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরে সপ্তম ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস ও সিলেট টাইটান্স। হাইভোল্টেজ ম্যাচে আগে ব্যাট করে ঢাকাকে ১৭৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক সিলেট। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টসে জিতে সিলেট টাইটানসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ঢাকা ক্যাপিটালস অধিনায়ক মোহাম্মদ মিঠুন। নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রানে তোলে স্বাগতিকরা।

ঘরের মাঠে শুরুটা একদমই ভালো হয়নি সিলেটের। ২২ রানে রনি তালুকদার ও মিরাজের উইকেট হারিয়ে চাপে পড়ে। ৭ বলে ১১ রানে রনিকে ফেরান সালমান মির্জা, তাসকিনের বলে সালমানের ক্যাচ হন ৭ বলে ৬ করা মিরাজ।

Banglabid

চাপ সামাল দেয়ার চেষ্টা করেন সাইম আইয়ুব। উইকেট ধরে খেলতে গিয়ে ধীরগতিতে রান তুলতে থাকেন। ৩৪ বলে ২৯ রান করা সাইমকে ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন। বেশি সময় টিকতে পারেননি পারভেজ হোসেন ইমনও। ২টি করে চার ও ছক্কায় ৩২ বলে ৪৪ করে সাজঘরের পথ ফেরেন।

১৭তম ওভারের শেষ বলে ১১ বলে ১৩ করা আফিফ হোসেনকে বোল্ড করেন সালমান। শেষদিকে সিলেটের দর্শকদের মাতিয়ে তোলেন আফগান তারকা অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই ও ইংল্যান্ডের ইথান ব্রুকস। ৫ চার ও ৩ ছক্কায় ২৪ বলে ফিফটি হাঁকান ওমরজাই। তার সঙ্গে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন ৬ বলে ১৩ রান করা ব্রুকস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা ক্যপিটালসবিপিএল ২০২৫লিড স্পোর্টসসিলেটসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামসিলেট টাইটান্স
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT