‘অপরাজেয় বাংলা’ প্রখ্যাত ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদের অমর কীর্তি। আজ তিনি নেই, আছে তার সেই ভাস্কর্যটি। দুপুর সোয়া ১২টায় ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদের মৃতদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে আনা হয় কলা ভবনের সামনে অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশে।
ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও সহপাঠীরা। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সম্মিলিত সংস্কৃতি জোটের সভাপতি গোলাম কুদ্দুস, ঋষিজ শিল্পীগোষ্ঠীর ফকির আলমগীর, কলা অনুষদের ডিন, উদীচী শিল্পী গোষ্ঠীসহ নানা স্তরের ব্যক্তিবর্গ।
বিস্তারিত দেখুন ডিজিটাল শর্টে:







