ফুটবল

বিশ্বকাপে অভিষেক পর্তুগালের, জিততে পারেনি সাউথ আফ্রিকা

বিশ্বকাপে ফুটবল খেলছেন পর্তুগাল ও দক্ষিণ আফ্রিকা দলের খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে পর্তুগাল ও দক্ষিণ আফ্রিকা দলের খেলোয়াড়রা ফুটবল খেলছেন, উত্তেজনাপূর্ণ ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথমবার মেয়েদের ফুটবল বিশ্বকাপে খেলতে এসেছে পর্তুগাল। বিশ্বমঞ্চে গ্রুপপর্বে প্রথম ম্যাচে অবশ্য নেদারল্যান্ডসের বিপক্ষে জয় তুলতে পারেনি মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ। ডাচদের সঙ্গে ১-০তে হেরেছে। দিনের আরেক ম্যাচে সাউথ আফ্রিকাকে হারিয়েছে সুইডেন।

নিউজিল্যান্ডের ডানেডিন স্টেডিয়ামে রোববার ডাচ ডিফেন্ডার স্টেফানি ফন ডার গ্র্যাগটের গোলে লিড নেয় ট্রেডমার্ক কমলা জার্সিধারী দলটি। পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি পর্তুগীজ বাহিনী।

অন্য ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানের জয় পেয়েছে সুইডেন। বৃষ্টির মধ্যে ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল সুইডেন। তার হয়ে গোল দুটি করেছেন ফরোয়ার্ড ফ্রিডোলিনা রোল্ফো ও মিডফিল্ডার আমান্ডা ইলেস্টেড।

২০১৯ সালে মেয়েদের বিশ্বকাপে অংশ নিয়ে কোনো পয়েন্ট না তুলেই বিদায় নিতে হয়েছিল র‍্যাঙ্কিংয়ের ৫৪তম দল সাউথ আফ্রিকাকে। এবারও নিজেদের প্রথম ম্যাচেও জয়ের দেখা পায়নি তারা।

শুক্রবার গ্রুপ জি’তে থাকা সাউথ আফ্রিকা মুখোমুখি হবে আর্জেন্টিনার মেয়েদের। শনিবার ওয়েলিংটনে ইতালির মুখোমুখি হবে সুইডেন। ‘ই’ গ্রুপে থেকে আগামী ২৭ জুলাই পর্তুগাল-ভিয়েতনাম ও নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে।

বিষয়:নেদারল্যান্ডস পর্তুগাল সাউথ আফ্রিকা সুইডেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…