বিনোদন

‘হিরোইনদের বয়স বাড়লে একটু ভয় লাগে’

ঢাকার দর্শকদের সামনে বয়স লুকাননি স্বস্তিকা

বাংলাদেশি শিল্পী মঞ্চে গান গাইছেন, দর্শক শ্রোতা. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশি শিল্পী মঞ্চে গান পরিবেশন করছেন, পাশে অন্য শিল্পীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

নতুন ছবি ‘বিজয়ার পরে’ নিয়ে ঢাকার দর্শকের মুখোমুখি কলকাতার তুমুল জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শনীর আগে সংবাদ সম্মেলনে অংশ নেন এই ছবির নির্মাতা ও অভিনয়শিল্পীরাও।

উৎসবে অংশ নিতে গেল ২০ জানুয়ারি ঢাকায় এসেছেন স্বস্তিকা মুখার্জী। ক’দিন ধরেই ঢাকার আশপাশে বিভিন্ন জায়গায় ঘুরেও বেড়াচ্ছেন এই তারকা। বুধবার দর্শকদের সাথে বসে নিজের অভিনীত নতুন ছবি দেখতে এসেছেন ঢাকাই শাড়ি পরে।

ছবি শুরুর আগে ছবির নির্মাতা অভিজিৎ শ্রীদাস, প্রবীন অভিনেত্রী মমতা শংকরকে নিয়ে মঞ্চে উঠেন। কথা বলেন ছবিটি নিয়ে। এসময় স্বস্তিকা স্বভাবসুলভ ভঙ্গিতে ঢাকার দর্শকদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘এ বছর আমার বয়স ৪৩ পূর্ণ হলো। হিরোইনদের বয়স বাড়লে একটু ভয় লাগে। মন খারাপ লাগে এই ভেবে যে, মনে হয় মানুষের ভালোবাসা বুঝি এই একটু কমে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে এসে সেই ধারণাটা আমার মন থেকে মুছে গেছে।’

দেশের দর্শকদের প্রতি ভালোবাসা জানিয়ে এসময় স্বস্তিকা আরো বলেন, “সারা বছর ধরে সোশাল মিডিয়াতে আপনারা যে ভালোবাসা দেন, এটা আমার জন্য বিশাল প্রাপ্তি। ঢাকায় এসে যেখানেই যাচ্ছি, এতো ভালোবাসা পাচ্ছি, এতো উন্মাদনা দেখছি।”

এসময় জানান, ফেসবুকে ঢাকার দর্শকদের অনেকেই বলেছিলেন, ‘বিজয়ার পরে’ ছবিটি প্রদর্শনীর সময় যেন স্বস্তিকা বাংলাদেশি শাড়ি পরে আসি। দেখুন, আমি বাংলাদেশে শাড়ি পরেই আসলাম। আপনাদের সবাইকে ভালোবাসা।

স্বস্তিকা ও মমতা শংকর অভিনীত ‘বিজয়ার পরে’ সিনেমাটি উৎসবে ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে মনোনীত হয়েছে। এদিন সন্ধ্যা সোয়া ৭টায় জাতীয় জাদুঘরের বেগম ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে শুরু হয়। সিনেমাটি শেষ হওয়ার পর রয়েছে ডিরেক্টর টকস!

বিষয়:কলকাতা ঢাকা দর্শক বিজয়ার পরে মমতা শংকর সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…