ডেঙ্গু প্রতিরোধে ভিন্ন এক উদ্যোগ নিয়েছে ‘স্বপ্ন’

চ্যানেল আই এর লোগো ও মুক্তিযুদ্ধের একজন মুক্তিযোদ্ধার ছবি, যা বাংলাদেশের ইতিহাস ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ
দেশে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে দুই দশকের বেশি সময় ধরে। চলতি বছর বহু রোগীর মৃত্যুও হয়েছে। এবার যত সময় ধরে এর প্রকোপ চলছে, তা এর আগে দেখা যায়নি। তাই ডেঙ্গু প্রতিরোধে দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ ভিন্ন এক উদ্যোগ নিয়েছে।
মশানিধন জাতীয় বেশকিছু পণ্যে ডিসকাউন্ট দিয়ে বিক্রি শুরু করেছে তারা। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে যায়, এসিআই এরোসল স্প্রে ৪৭৫ মি.লি. পণ্যে থাকছে ৩০ টাকা সাশ্রয়। এছাড়া হিট এরোসল স্প্রে ৪০০ মি.লি. পণ্যে ৫০% ছাড়, গুডনাইট অ্যাডভান্স একটিভ ৪৫ মি.লি. পণ্যে ২ রিফিল প্যাকে ৬০ টাকা সাশ্রয়, ভ্যাসলিন মসকিউটো ডিফেন্স লোশন ৫০ বা ১০০ মি.লি. পণ্যে ১০ থেকে ২০ টাকা সাশ্রয় এবং ঈগল পাওয়ার মেগা কয়েল ২ টি কিনলে থাকছে ১ টি ফ্রি।






