বিনোদন

মা হারালেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী

চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয় বাপ্পীর মায়ের

চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর মা হাসপাতালে বিশ্রাম নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর মা হাসপাতালে বিশ্রাম নিচ্ছেন, তার পাশে বসে আছেন তিনি।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত কয়েক মাস ধরে নায়ক বাপ্পী চৌধুরীর মা অসুস্থ ছিলেন। মায়ের চিকিৎসায় ছোটাছুটি করতেন বাপ্পী। তবে শেষ পর্যন্ত মাকে সুস্থ করে তুলতে পারলেন না এই নায়ক।

মঙ্গলবার (৫ মার্চ) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিশ্বাস ত্যাগ করেন বাপ্পীর মা স্বপ্না সাহা।

জানা গেছে, দীর্ঘদিন যাবত লিভারের সমস্যায় ভুগছিলেন স্বপ্না সাহা। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের বাপ্পীর মা স্বপ্না সাহার শেষকৃত্য সম্পন্ন হবে।

বিষয়:বাপ্পী চৌধুরী মা মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…