চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতা চিকিৎসক পরিষদের কমিটিতে বিতর্কিতদের রাখার অভিযোগ

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৯:৪৭ পূর্বাহ্ণ ০৫, জুলাই ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
স্বাধীনতা চিকিৎসক পরিষদের লোগো, যেখানে একটি কাঁটাচামচ ও সাপের প্রতীক রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পূর্ণাঙ্গ কমিটিতে বহু বিতর্কিতদের রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অনেকে দাবি করেছেন, সাবেক ছাত্রদল ও শিবির কর্মীদের স্থান দেওয়া হয়েছে। নতুন কমিটিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বহু মামলার আসামিসহ রয়েছেন চিহ্নিত দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, ঘুষখোর। তবে কমিটির ঊর্ধ্বতন সদস্যদের দাবি, যারা পদ বঞ্চিত হয়েছেন তারা বিদ্বেষ থেকে এসব কথা রটাচ্ছেন। নিয়ম মেনেই কমিটি করা হয়েছে বলেও জানান তারা।

সংগঠনের জ্যেষ্ঠ নেতা-কর্মীরা অসন্তোষ প্রকাশ করে বলেছেন: সংগঠনের রীতি অনুসারে বিদায়ী কমিটির সভাপতি ও মহাসচিবের সঙ্গে আলোচনা ছাড়াই কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ২৭ জুন বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ)পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সই এক বিজ্ঞপ্তিতে অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়।

Banglabid

এর আগে গত বছরের ২৫ নভেম্বর স্বাচিপের সভাপতি হিসেবে জামাল উদ্দীন চৌধুরী ও মহাসচিব হিসেবে কামরুল হাসানের নাম ঘোষণা করা হয়েছিল।

কমিটিতে আর্দশবিরোধী জামায়াত শিবির
অভিযোগ উঠেছে, নতুন কমিটিতে ঠাঁই পাওয়া সহ-বিজ্ঞান সম্পাদক ডা. ইসমে আজম জিকো ও ডা. মোহাম্মদ রাকিব ঢাকা মেডিকেল কলেজে ইসলামী ছাত্রশিবিরের নেতা ছিলেন।

স্বাচিপের সিনিয়র এক সদস্য সূত্রে জানা যায়, ডা. ইসমে আজম জিকো  ঢাকা মেডিক্যাল কলেজের ইসলামী ছাত্রশিবিরের নেতা ছিলেন। তিনি নভেম্বর ২০২২ স্বাচিপ সম্মেলনের আগেও নানাভাবে স্বাচিপ সদস্য হওয়ার আবেদন ও চেষ্টা করলে তাতে ঐ সময়কার সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ সম্মত হননি এবং তাকে সদস্যও করেননি। সম্মেলনের পর নবনির্বাচিত সভাপতি ও মহাসচিব তাকে নতুন কমিটিতে সহসম্পাদক পদ দিয়েছেন।

Reneta

নতুন কমিটির সদস্য ডা. মোহাম্মদ রাকিব ছাত্রাবস্থায় ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন বলেও অভিযোগ উঠেছে। কমিটির সহ-দপ্তর সম্পাদক ডা. কাওছার আলম ছাত্রদলের রংপুর মেডিক্যাল কলেজের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হোস্টেল কমিটির ২০০৬-০৭ সেশনের সহ-সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

কমিটিতে ঠাসা বিতর্কিতরা
স্বাচিপের জ্যেষ্ঠ এক সদস্য জানান: ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সংগঠনের সুনাম ক্ষুন্নকারী চিহ্নিত দূর্নীতিবাজ, টেন্ডারবাজ, ঘুষখোর ও দুর্নীতি দমন কমিশনের বহু মামলার আসামি, এক এগারোর সময় গ্রেপ্তার হওয়া, এমনকি জালিয়াতির মাধ্যমে মেডিক্যালে ভর্তি পরীক্ষায় অংশ না নিয়েও সরকারী মেডিকেলে ভর্তি হয়ে চিকিৎসক বনে যাওয়া চিহ্নিতরাও এ কমিটিতে অন্তর্ভূক্ত হয়েছেন।

অচেনা মুখ ও দীর্ঘদিন বিদেশ বসবাসকারীরা
জানা যায়, নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়া সিংহভাগ কর্মকর্তা ও সদস্যদের বিভাগীয় বা জেলা পর্যায়ের নেতা-কর্মীদের সাথে কোন যোগাযোগ নেই, কারণ কেন্দ্রে স্থান পাওয়া সিংহভাগই অচেনা মুখ! এ কমিটিতে দীর্ঘদিন বিদেশে বসবাস করে আসছেন এমন অনেককেই কমিটিতে স্থান করে দেয়া হয়েছে। কমিটির কমপক্ষে অর্ধেক চিকিৎসকই স্বাচিপ রাজনীতির সাথে সম্পৃক্ত নন এমন অনেক অপরিচিত নাম ও কমিটিতে স্থান পেয়েছে।

বিদায়ী সভাপতি ও মহাসচিবের সঙ্গে আলোচনা করা হয়নি
গত বছরের ২৫ নভেম্বর অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশন শেষে স্বাচিপের সাংগঠনিক প্রধান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৌখিক নির্দেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতি পদে ডা. জামাল উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে ডা. কামরুল হাসান মিলনের নাম ঘোষণা করেন। তিনি বিদায়ী সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজের সঙ্গে আলোচনা করে কমিটির বাকি নেতৃবৃন্দ ও সদস্যদের নাম চূড়ান্ত করতে বলেন। তবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার আগে বিদায়ী সভাপতি ও মহাসচিবের সঙ্গে আলোচনা করা হয়নি। এমনকি আগের কমিটির ন্যূনতম ৪০ শতাংশ সদস্য নতুন কমিটিতে রাখার সাংগঠনিক রেওয়াজও মানা হয়নি।

বিদায়ী মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ চ্যানেল আই অনলাইনকে বলেন: সংগঠনের রেওয়াজ অনুসারে বিদায়ী সভাপতি ও মহাসচিব হিসেবে আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি।

যা বলছে বর্তমান কমিটি
বর্তমান স্বাচিপের সভাপতি পদে ডা. জামাল উদ্দিন চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বলেন: ঈর্ষাপরায়ণ হয়ে পদ বঞ্চিতরা এমনটা করছেন। যারা এসব বলছেন তারা গত পাঁচ-সাত বছরেও স্বাচিপের সঙ্গে সম্পৃক্ততা রাখেন নি। আমরা যাচাই বাছাই করেই সদস্যদের নিয়েছি। তারা প্রত্যেকেই ছাত্রাবস্থায় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল।

কমিটিতে ছাত্রদল ও জামায়াত শিবির সদস্য সম্পর্কে তিনি বলেন: বিএনপি জামায়াতের সময়ে তাদের অত্যাচার থেকে বাঁচতে এবং হলে সিট পেতে কেউ কেউ হয়তো তাদের সহযোগিতা নিয়েছিল।

দুদকের মামলার আসামি সম্পর্কে জানতে চাইলে স্বাচিপ সভাপতি বলেন: অভিযোগ যে কেউই দিতে পারে। কিন্তু অভিযোগ তো প্রমাণিত হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নতুন কমিটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধ্বংসযজ্ঞ চালিয়ে জেনিন ছেড়েছে ইসরায়েলের সেনারা, নিহত ১২

পরবর্তী

সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)’র স্থায়ী সদস্যপদ পেল ইরান

পরবর্তী
ঢাকায় আকাশে ইরানের জাতীয় পতাকা উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)'র স্থায়ী সদস্যপদ পেল ইরান

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সবুজ উইকেটে আফগান পরীক্ষা তামিমদের

সর্বশেষ

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬

সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

আগস্ট ২২, ২০২৬

সহায়তা কমায় সোমালিয়ায় শিশুদের অপুষ্টি পরিস্থিতি আরও ভয়াবহ: ইউনিসেফ

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT