চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাবি শিক্ষার্থী বুলবুলের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা

সাদিকুর রহমান সাকীসাদিকুর রহমান সাকী
৩:২৩ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২২
- সেমি লিড, জনপদ, সিলেট
A A

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমদ হত্যার ঘটনায় তার পরিবারকে ৫ লাখ টাকা প্রদানের ঘোষণা ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

শিক্ষার্থীদের ৪ দফা দাবির মধ্যে ৩ টি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ দুপুরে ভিসি বাংলোয় এক সংবাদ সম্মেলনে ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ এ তথ্য জানান।

তিনি বলেন, শিক্ষার্থীদের ৪ দফা দাবির মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাড়ানো, নিহতের পরিবারকে আর্থিক সহায়তা, ঘাতকদের দ্রুত আইনের আওতায় আনার দাবি পূরণ করা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে তিনি বলেন, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বুলবুল আহমদ নিহত হয়েছে। ঘটনার পর থেকে পুলিশ প্রশাসনকে দ্রুত রহস্য উদঘাটন করে ঘাতকদের আইনের আওতায় আনার জন্য চাপে রেখেছিলাম।

এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Reneta

দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা দ্রততম সময়ের মধ্যে ঘাতকদের বিচার কাজ শুরুর দাবি জানান।

এর আগে গতরাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যাকাণ্ডের সময় সঙ্গে থাকা বান্ধবী মার্জিয়া ঊর্মিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এসময় সে জানায়- কিলিং মিশনে মাস্ক পরা ৩ জন ছিলেন।

বুলবুল আহমদ হত্যার ঘটনায় পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল আটক করেছে। একজনের কাছ থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে বাকি দুজনকে আটক করা হয়। তবে আটককৃতদের নাম-পরিচয় এখনই জানাতে চায় না পুলিশ। আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী ছোরা ও নিহতের মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

গত সোমবার সন্ধ্যায় ক্যাম্পাসের নিউজিল্যান্ড টিলা এলাকায় ছুরিকাঘাতে নিহত হন বুলবুল আহমদ। এ ঘটনায় ক্ষোভ বাড়ে শিক্ষার্থীদের। ৪ দফা দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দেয় তারা। এর মধ্যে নিহত বুলবুল আহমদ এর নামে চত্বর ছাড়া ৩টি দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

‎হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের পাশে ৫৫ বিজিবি

জুলাই ১৩, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

জুলাই ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো ফুটেজ থেকে নেয়া।

মাছ ধরা জালে উঠে এলো ৯ ফুট অজগর

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT