বিনোদন

২৯ বছর পরও যে কথা ভেবে চোখে পানি আসে সুস্মিতার

সুস্মিতার চোখে চোখে জল, ২৯ বছর পর স্মৃতি ফিরে আসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুস্মিতা, একজন নারী, গভীর চিন্তায় বসে আছেন, তার চোখে জল, ২৯ বছর পর স্মৃতি ফিরে আসার অনুভূতি প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের তরফে প্রথম র খেতাব জয় করেছিলেন সুস্মিতা সেন। দেখতে দেখতেই পার হয়ে গেল সেই ঐতিহাসিক ঘটনার ২৯ বছর। তাইতো বিশেষ এই দিনটিকে স্মরণ করে সোশ্যাল হ্যান্ডেলে নিজের আবেগের কথা প্রকাশ করলেন এই বিশ্ব সুন্দরী।

ইনস্টাগ্রামে নিজের পুরোনো একটি ছবি শেয়ার করে এর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘এই ছবিটা ঠিক ২৯ বছরের পুরনো, অসাধারণ মানুষ ও দুর্দান্ত ফটোগ্রাফার প্রবুদ্ধ দাশগুপ্তর তোলা। এই ছবির অপক্বতায়, ১৮ বছর বয়সী আমাকে তিনি খুব সুন্দর করে বন্দি করেছিলেন… মুখে হাসি নিয়ে বলেছিলেন, তুমি বুঝতে পারছ যে তুমিই প্রথম মিস ইউনিভার্স যার ছবি আমি তুললাম… আমি খুব গর্বিত স্বরে বলেছিলাম, এটা আসলে ভারতের সর্বপ্রথম মিস ইউনিভার্স।’

সুস্মিতা আরও লিখেছেন, এই সম্মানের জন্য আমার মাতৃভূমির প্রতিনিধিত্ব করা এবং সেই খেতাব জেতা এতই সম্মানের, যে আজও আনন্দে চোখে পানি চলে আসে… ২৯ বছর পরও!!! আমি এই দিনটিকে অত্যন্ত গর্বের সঙ্গে উদযাপন করি এবং স্মরণ করি কারণ ইতিহাস সাক্ষ্য দেয়, ভারত সর্বপ্রথম ২১ মে ১৯৯৪ সালে ফিলিপিন্সের ম্যানিলায় ‘মিস ইউনিভার্স’ খেতাব জিতেছিল।

এই পোস্ট করার সঙ্গে সঙ্গে শুভেচ্ছাবার্তা ও ভালবাসায় ভরিয়ে দেন নেটিজেনরা। অনেকেই অভিনেত্রীকে শুভেচ্ছা জানান।

পৃথিবীর আরও ৭৭টি দেশ থেকে আসা প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে এই প্রতিযোগিতায় জিতেছিলেন সুস্মিতা সেন। ১৯৯৪ সালে তিনিই প্রথম ভারতীয় নারী যিনি ‘মিস ইউনিভার্স’-এর খেতাব জেতেন।

বিষয়:মিস ইউনিভার্স সুস্মিতা সেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…