চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐশ্বরিয়ার প্রেমে জড়াতে মানা করেছিলেন বিবেকের বাবা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A
অভিনেতা ঋত্বিক রোশন, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও অভিনেতা অজয় দেবগন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমানের সঙ্গে বহু-চর্চিত প্রেম ভাঙার পরে বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ঐশ্বরিয়া রাই। ছেলের সম্পর্কের কথা রাম গোপাল বর্মার কাছ থেকে শুনেছিলেন বিবেক ওবেরয়ের বাবা। সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন সেই প্রসঙ্গে।

‘অ্যানিমেল’-এ অভিনয় কয়রে নতুন করে আলোচনায় সুরেশ ওবেরয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুরেশ জানান, ঐশ্বরিয়া ও বিবেকের সম্পর্কের কথা তিনি জানতেন না। শুধু রাম গোপাল বর্মার কাছ থেকে জানতে পারেন পরে। এরপর বিবেককে সম্পর্কে জড়াতে মানা করেছিলেন সুরেশ ওবেরয়।

তবে বিবেকের সঙ্গে সালমানের সম্পর্ক যেমনই হোক, সুরেশ ওবেরয়ের সঙ্গে সম্পর্কের ওপরে তার প্রভাব পড়েনি। অভিনেতা এই প্রসঙ্গে বলেন, ‘বিবেকের বিষয়টি প্রভাব তখনও পড়েনি, এখনও নেই। এখনও আমাদের দেখা হয় খুব ভালো ভাবেই। সালমান আমার সঙ্গে যখন দেখা করেন, তিনি সিগারেট লুকিয়ে ফেলেন এবং আমার সঙ্গে শ্রদ্ধার সাথে কথা বলেন। আমিও বিবেককে সেলিম জির পা ছুঁয়ে প্রণাম করতে বলি। আমিও সেলিম ভাইকে শ্রদ্ধা করি। অনেক কিছুই ঘটেছে, তবে আমার সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো।’

Banglabid

ঐশ্বরিয়া চুপ থাকলেও সম্পর্কের বিষয়টি নিজে মুখে স্বীকার করেছিলেন বিবেক ‘কফি উইথ করণ’-এর মঞ্চে। সম্পর্কটিকে ‘টক্সিক’ বলে মন্তব্য করেছেন অভিনেতা।

রামগোপাল বর্মার ছবি ‘কোম্পানি’ দিয়ে বলিউডে ক্যারিয়ার শুরু করেন বিবেক। এর পরে ‘সাথিয়া’, ‘মাস্তি’, ‘যুবা’র মতো ছবিতে অভিনয় করে প্রশংসা পান অভিনেতা। ‘কিউ হো গয়া না’ ছবিতে ঐশ্বরিয়ার বিপরীতে কাজের সূত্রে দুজনের মাঝে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। তবে সেই খবর কানে যেতেই রেগে যান সালমান। সিনেমার সেটে এসে হুমকি দিয়ে ঐশ্বরিয়ার থেকে দূরে থাকতে বলেছিলেন সালমান।

তবে বিবেকের সঙ্গেও সম্পর্ক টেকেনি ঐশ্বরিয়ার। এক বছর প্রেমের পর বিবেকের সঙ্গে সম্পর্ক ভেঙে যায়। ঐশ্বরিয়া বিয়ে করেন অভিষেক বচ্চনকে।

Reneta

সূত্র: কইমই

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐশ্বরিয়াবিবেক ওবেরয়সালমানসুরেশ ওবেরয়
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT