জনপদ

দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ

আহত ২৫

দ্বৈত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বৈত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের দৃশ্য, যেখানে একজনের হাতে আগুন ধরানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আসন্ন ষষ্ঠ ধাপে ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন ও মোঃ ইউনুছের কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংঘর্ষে দুই গ্রুপের অন্তত ২৫ জন আহত হয়েছে। পুড়িয়ে দেয়া হয়েছে দুটি মোটর সাইকেল ও দুই পক্ষের দুটি নির্বাচনী অফিস।

শুক্রবার ৩ মে রাত ৮টার দিকে সদর উপজেলার ইলিশা জংশন বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনও ওই এলাকাসহ আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় গণসংযোগ চলাকালীন দুই পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালীন দুই পক্ষের প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের পাশাপাশি রাস্থায় থাকা দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে উত্তেজিত সমর্থকরা।

এই ঘটনায় গুরুতর আহতদের মধ্যে ১১ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক জনকে বরিশাল পাঠানো হযেছে। ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন কুমার সাহা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্বে ব্যবস্থা নেয়া হবে বলে জানান। এই ঘটনায় চেয়ারম্যান প্রার্থীরা একে অপরকে দায়ী করছে।

দুই চেয়ারম্যান প্রার্থীই আওয়ামী লীগের। আনারস মার্কা প্রার্থী মোশারেফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।

বিষয়:বহু হতাহত ভোলা সমর্থকদের সংঘর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…