চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাপপ্রবাহে ট্রাফিক সদস্যদের স্বস্তি দিতে ‘বিশুদ্ধ পানি-স্যালাইন’ সরবরাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৯ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

বৈশাখের প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে ডিউটিরত ট্রাফিক পুলিশের সদস্যদের স্বস্তি দিতে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন সরবরাহ শুরু করা হয়েছে।

সম্প্রতি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের উদ্যোগে ও তার নির্দেশনায় ডিএমপির আটটি ট্রাফিক বিভাগের সকল পুলিশ সদস্যদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন সরবরাহ করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার ট্রাফিক বিভাগের দায়িত্বরত সকল সদস্যদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। এই তীব্র তাপদাহ যতদিন থাকবে ততদিন চলবে এই কার্যক্রম।

জানতে চাইলে ট্রাফিক রমনা বিভগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সোহেল রানা জানান, এই অসহনীয় গরমে রাস্তায় ডিউটি করা সত্যিই কষ্টকর। কমিশনারের এই উপলব্ধি থেকে ট্রাফিকের সকল পুলিশ সদস্যদের জন্য বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইনের ব্যবস্থা করেছেন, এজন্য স্যারের প্রতি আমরা কৃতজ্ঞ।ডিএমপি কমিশনারের এই উদ্যোগ ট্রাফিকের সকল সদস্যদের এই তীব্র গরমের মাঝেও দায়িত্ব পালনে আরো উদ্বুদ্ধ করবে।

ডিএমপির জনসংযোগ শাখা থেকে জানানো হয়, বৈশাখের খরতাপে কয়েকদিন ধরেই হাঁসফাঁস করছে মানুষ। প্রচণ্ড দাবদাহে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এই তীব্র গরমের মাঝেও খোলা আকাশের নিচে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা যানজট নিরসনে ও মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে নিরলসভাবে তাদের দায়িত্ব পালন করছেন। রাস্তায় দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকা ট্রাফিক সদস্যগণ হিটস্ট্রোকসহ পানি শূন্যতা, মাথাব্যথা ও শারীরিক দুর্বলতায় ভুগে থাকে। তীব্র গরমে দায়িত্বরত সকল ট্রাফিক পুলিশ সদস্যদের স্বস্তি দিতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন মানবিক পুলিশ কর্মকর্তা ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তার নির্দেশনায় ডিএমপির আটটি ট্রাফিক বিভাগের সকল পুলিশ সদস্যদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন সরবরাহ করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএমপি কমিশনারডিএমপি কমিশনার হাবিবুর রহমানবিশুদ্ধ পানি ও স্যালাইন সরবরাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

রেফারি ও ভিএআরের সিদ্ধান্তগুলো কি আসলেই বিতর্কিত? ব্যাখ্যা দিলেন ইংলিশ রেফারি

জুলাই ৮, ২০২৬

নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত সুপারিশ পর্যালোচনা করে সংস্কার বাস্তবায়নে চেষ্টা করবে ইসি

জুলাই ৮, ২০২৬

সাধারণ কর্মীর জন্য প্রধানমন্ত্রীর উপহার

জুলাই ৮, ২০২৬

মেসি-আর্জেন্টিনাকে প্রশংসায় ভাসালেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী রিভালদো

জুলাই ৮, ২০২৬

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে কয়েক হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তির ঘোষণা ন্যাটোর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT