চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পরাণ’ এ মজেছে দর্শক, সিনেপ্লেক্সে শো বাড়ছে ৩ গুণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২২
বিনোদন
A A
দর্শকরা সিনেমা হলে উপভোগ করছেন 'পরাণ' সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের দর্শকপ্রিয় সিনেমা হয়ে উঠলো ‘পরাণ’! রায়হান রাফী পরিচালিত এ সিনেমাটি দেখতে হুড়োহুড়ি চলছে সিনেপ্লেক্সগুলোতে। দর্শকদের চাপ দিনের পর দিন বৃদ্ধি পাওয়ায় ঈদের অন্য ছবির শো কমিয়ে বাড়ানো হয়েছে ‘পরাণ’-এর শো!

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, ধানমণ্ডির সীমান্ত সম্ভার ও মিরপুরের সনি সিনেপ্লেক্সে ‘পরাণ’ সিনেমার শো বাড়ানো হচ্ছে।

সিনেপ্লেক্সের মহাখালী শাখায় নতুন করে প্রদর্শিত হতে যাচ্ছে ‘পরাণ’, যেখানে আর কোনো বাংলা সিনেমা নেই। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ চ্যানেল আই অনলাইনকে জানিয়েছে, ‘পরাণ’ দেখতে দর্শকদের প্রচুর চাপ আছে, তাই মহাখালীর শাখাতেও চালানো হচ্ছে।

ঈদের দিন থেকে বসুন্ধরা সিটিতে পরাণের ২টি, সীমান্ত সম্ভারে ১টি ও সনিতে ১টি করে শো চলছিল পরাণের। আরেক সিনেমা দিন দ্য ডে’র ছিল ১২টি শো। শুক্রবার থেকে তা কমিয়ে ৮টি করা হয়েছে। কিন্তু শুক্রবার থেকে পরাণ-এর শো ৪টি থেকে বাড়িয়ে করা হচ্ছে ১১টি।

সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, দর্শক যে সিনেমা বেশি দেখবে তারা সেই সিনেমা শো বাড়িয়ে দিচ্ছেন।

পরাণ প্রযোজনা করছে লাইভ টেকনোলজিস লিমিটেড। পরিবেশনা করছে টাইগার মিডিয়া। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানায়, যেহেতু ঈদ রবিবার হয়েছে তাই ঈদের সিনেমার এক সপ্তাহ ২২ তারিখ পর্যন্ত। এই শুক্রবার মহাখালী, সিরাজগঞ্জ ও ভৈরবের তিনটি হলে দিচ্ছি। ২২ তারিখ থেকে ৪০টির বেশি চলবে ‘পরাণ’। সবাই পরাণ-এ আগ্রহী হলেও ভালো হল ছাড়া সিনেমা দিচ্ছি না।

মুক্তির আগেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল রায়হান রাফীর ছবি ‘পরাণ’। এর গান ও ট্রেলার দেখে দর্শকদের অনুমান ছিল, ঈদে পরাণ বাজীমাৎ করবে! মুক্তির পর তাই হচ্ছে। ঈদের ছবির দর্শক মেতেছে ‘পরাণ’-এ।

‘পরাণ’ মুক্তি পায় ১১ সিনেমা হলে। তবে মুক্তির পর চিত্র পাল্টাচ্ছে। ঈদের দিন থেকে একাধিক সিনেমা হলে যোগাযোগ করলে জানা যায়, কম সংখ্যক হল পেলেও দর্শকদের আগ্রহ পরাণে। সত্য ঘটনা অবলম্বন করে নির্মিত এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন শরিফুল রাজ, মিম, ইয়াশ রোহান প্রমুখ।

ট্যাগ: অনন্ত জলিলইয়াশ রোহানদিন দ্য ডেপরাণমিমরায়হান রাফীলিড বিনোদনশরিফুল রাজসিনেপ্লেক্সসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রীর কাছে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করলেন সেনাপ্রধান

পরবর্তী

উন্নতমানের গবেষণায় ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড দেবে বিএসএমএমইউ

পরবর্তী
বিশ্ববিদ্যালয় সভা কক্ষে গবেষণা পুরস্কার বিতরণী অনুষ্ঠান।. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্নতমানের গবেষণায় ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড দেবে বিএসএমএমইউ

অশ্বিন ও রবিচন্দ্রন অশ্বিন ক্রিকেটাররা অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নেই কোহলি, ফিরলেন অশ্বিন

সর্বশেষ

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

আগস্ট ৩১, ২০২৬

আজ মন্ত্রিসভায় উঠছে নবম পে-স্কেলের প্রস্তাব: কার্যকর হবে যেভাবে

আগস্ট ৩১, ২০২৬

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT