চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অশ্বিনকে স্পিনের মাস্টার বললেন পন্টিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের সমৃদ্ধ ক্রিকেটের ইতিহাসে শততম টেস্ট খেলা খেলোয়াড়ের সংখ্যা বেশ কম। ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্ট খেলতে নেমে ১৪তম খেলোয়াড় হিসেবে শততম টেস্টের এলিট ক্লাবে প্রবেশ করেছেন অফস্পিনার রবীচন্দ্রন অশ্বিন। এমন কীর্তিতে তার ভূয়সী প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং। বলেছেন অশ্বিন স্পিনের মাস্টার।

অশ্বিনের জাদু সম্পর্কে পন্টিং বলেন, ‘যেকোনো পরিবেশে সে স্পিনের মাস্টার। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে, সে অসাধারণ এক খেলোয়াড়। দিল্লি ক্যাপিটালসে বছর দুয়েক তাকে কোচিং করানোর সুযোগ হয়েছিল। তাকে কোচিং করানোর সময় ওই বিষয়টাই আমার বেশ ভালো লাগতো।’

‘খেলার মধ্যে তার অনেক তত্ত্ব এবং দর্শন রয়েছে, যা আমার বেশ পছন্দের ছিল। সে সবসময় ভিন্নভাবে কিছু করার চেষ্টা করে এবং এ ব্যাপারে তার নিজস্ব পন্থা রয়েছে। তবে শুধুমাত্র একজন বোলার হিসেবেই বিকশিত হয়েছেন।’

ধর্মশালার একই টেস্টে শততম টেস্ট খেলার রেকর্ড গড়েছেন করেছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারস্টো। ইংল্যান্ডের ৭৭তম খেলোয়াড় হিসেবে শততম টেস্টের এলিট ক্লাবে প্রবেশ করলেন ডানহাতি তারকা এ ব্যাটার।

বেয়ারস্টোর আগে গত মাসে রাঁচিতে শততমের এলিট ক্লাবে প্রবেশ করেন অধিনায়ক বেন স্টোকস। সক্রিয় থাকা ইংল্যান্ড দলে শতাধিক টেস্ট খেলাদের মধ্যে রয়েছেন জো রুট ও জেমস অ্যান্ডারসন।

২০১২ সালে লর্ডসে অভিষেক হয় বেয়ারস্টোর। এ পর্যন্ত ৩৬.৪২ গড়ে ৫,৯৭৪ রান করেছেন। তার শতকের সংখ্যা ১২টি এবং ২৪২টি ক্যাচ এবং ১৪টি স্টাম্পিং রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অশ্বিনঅ্যান্ডারসনইংল্যান্ডধর্মশালাবেয়ারস্টোভারতরুটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

এপ্রিল ২৯, ২০২৬

ফাইনালে লিড নিয়েও চাইনিজ তাইপের কাছে হারল বাংলাদেশ

এপ্রিল ২৯, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সাথে পশুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব ছিল নিহত টিটনের

এপ্রিল ২৯, ২০২৬

ছাদ যেন পরিপূর্ণ ফসলি উদ্যান

এপ্রিল ২৯, ২০২৬

বিশ্বকাপ খেলতে না যাওয়া সরকারের ‘মারাত্মক ভুল’ সিদ্ধান্ত ছিল: সাকিব

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT