চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার অংশ নিয়েই সুপার কাপ জিতল ম্যানসিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ পূর্বাহ্ণ ১৭, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটি ফুটবল দল চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেভিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও সমতায় ফিরে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যায় ম্যানচেস্টার সিটি। সেখানে ৫-৪ ব্যবধানে জিতে উয়েফা সুপার কাপে প্রথমবার অংশ নিয়েই ট্রফি জয়ের স্বাদ পেল গত মৌসুমে ট্রেবলজয়ী ইংলিশ ক্লাবটি।

এথেন্সে বুধবার রাতে নির্ধারিত সময় ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। নিয়ম অনুযায়ী অতিরিক্ত সময়ের খেলা না হয়ে সরাসরি ম্যাচ টাইব্রেকারে গড়ায়। তাতে প্রতিযোগিতাটিতে প্রথমবার অংশ নিয়েই শেষ হাসি হেসেছে পেপ গার্দিওলার দল।

ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপা লিগ জয়ীদের বিশেষ এক ম্যাচ উয়েফা সুপার কাপ। ম্যানসিটি গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জিতেছে, আর তাদের প্রতিপক্ষ ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হওয়া সেভিয়া।

Banglabid

ম্যাচের ২৫ মিনিটে মার্কোস আকুনার ক্রসে বল পেয়ে হেডে লক্ষ্যভেদ করে সেভিয়াকে এগিয়ে দেন মরক্কোর ফরোয়ার্ড ইউসেফ এন-নাসেরি।

মাঠের লড়াইয়ে আধিপত্য দেখানো সিটি ৭৪ শতাংশ সময় বল দখলে রেখেছিল। ২৩টি শটের ভেতর সাতটি লক্ষ্য বরাবর রাখে। সমতায় ফিরতে ইংলিশ জায়ান্টদের ৬৩ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়। রদ্রির অ্যাসিস্টে বল নিয়ে হেডে বল জালে জড়ান কোল পালমার।

টাইব্রেকারে প্রথম চার শটেই দুদল জালের দেখা পায়। পঞ্চম শটে কাইল ওয়াকার বল জালে জড়ান। তবে নেমাঞ্জা গুডেলজের শট ক্রসবারে লেগে ফিরলে উয়েফা সুপার কাপ জয়ের উল্লাসে মাতে ম্যানসিটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফাম্যানচেস্টার সিটিম্যানসিটিলিড স্পোর্টসসুপার কাপসেভিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT