চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহাকাশে সুনিতাকে অপেক্ষা করতে হবে কয়েক মাস: নাসা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ণ ২৯, জুন ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মহাকাশে আটকে আছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। মহাকাশে আট দিনের কর্মসূচি ছিল সুনিতার। তবে টানা দুই বার পরিবর্তন হয়েছে সুনিতার প্রত্যাবর্তন।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

নাসার কমার্শিয়াল প্রোগ্রাম ম্যানেজার স্টিভ স্টিচ জানিয়েছেন, মার্কিন মহাকাশ সংস্থা স্টারলাইনারের মিশনের সময়কাল ৪৫ দিন থেকে ৯০ দিন বাড়ানোর কথা বিবেচনা করছে।

কর্মকর্তারা বারবার ইঙ্গিত দিয়েছিলেন, জুনের প্রথম দিকে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরসহ মহাকাশচারীদের ফিরিয়ে আনা নিরাপদ হবে। কিন্তু স্টারলাইনার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে হিলিয়াম নিঃসরণ এবং থ্রাস্টার বিভ্রাটে তাদের ফিরিয়ে আনতে বিপত্তি বাঁধায়।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে নাসা জানায়, আমরা এখন শুধু আমাদের অপারেশনের কার্যকর করার সময়রেখা দেখছি এবং ডেটা পর্যালোচনা করছি। আমাদের মহাকাশচারীদের ফিরিয়ে আনার বিষয়ে আমরা তাড়াহুড়ো করছি না।

বোয়িং-এর কমার্শিয়াল প্রোগ্রামের ভাইস প্রেসিডেন্ট এবং প্রোগ্রাম ম্যানেজার স্টিচ এবং মার্ক ন্যাপিও বলেছেন, স্টারলাইনারের সমস্যার পেছনের কারণ সম্পর্কে আমরা এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। মহাকাশে নভোচারীদের অবস্থান করার কারণ হচ্ছে গ্রাউন্ড টেস্ট পরিচালনা করার সময় থ্রাস্টারগুলোর ত্রুটিযুক্ত হওয়ার পেছনের সম্ভাব্য কারণগুলো সম্পর্কে জানা।

Reneta

তিনি আরও বলেন, আমরা শতভাগ উত্তর চাই। সেজন্য যদি মহাকাশচারীদের কিছু বেশি সময় মহাকাশে অবস্থান করতে হয় তারপরও আমরা আমাদের গবেষণার ফল আশা করছি।

ইতিমধ্যে, সুনিতা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা তাদের বাকি সদস্যদের সাথে একত্রিত হয়েছেন এবং নিয়মিত কাজ পরিচালনা করছেন। তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাদ্য, সংস্থান, যোগাযোগের সরঞ্জাম রয়েছে। দীর্ঘদিন মহাকাশে থাকার জন্য স্টেশনটিতে এই সব জিনিস রাখাই থাকে। সুনিতা ছাড়া বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আরও পাঁচজন মহাকাশচারী আছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নাসামহাকাশে আটকে আছেনমার্কিন মহাকাশ সংস্থাসুনিতা উইলিয়ামস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অমোচনীয় নাম তোফায়েল আহমেদ

জুন ১, ২০২৬

সেমিতে নেপালের বিপক্ষে মেয়েরা ঘুরে দাঁড়াবে, আশা গোলকিপিং কোচের

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৮৮

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে ফিরেছে আরও ১৭৪ বাংলাদেশি

জুন ১, ২০২৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণ দাবিতে বিক্ষোভ, পুলিশের অ্যাকশন

জুন ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT