চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুয়েত ম্যাচ দিয়ে অবসরে যাচ্ছেন ভারতের কিংবদন্তি ছেত্রি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৯ অপরাহ্ণ ১৬, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

দীর্ঘসময় ভারত ফুটবল দলের অধিনায়কের দায়িত্বে থাকা সুনীল ছেত্রি অবসরের ঘোষণা দিয়েছেন। জুনে আন্তর্জাতিক ফুটবলে পথচলার ইতি টানবেন দেশটির কিংবদন্তি। ৬ জুন কলকাতায় বিশ্বকাপ বাছাইয়ে কুয়েতের বিপক্ষে টিম ইন্ডিয়ার জার্সিতে শেষবার মাঠে নামবেন।

কলকাতায় পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন ছেত্রি। সেই শহরেই জাতীয় দলের হয়ে খেলবেন শেষ ম্যাচ। ৩৯ বর্ষী তারকার ২০০৫ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক। ভারতের হয়ে সর্বাধিক ১৫০ ম্যাচ খেলেছেন। ক্রিস্টিয়ানো রোনালদো (১২৮), আলী দাইয়ি (১০৮) ও লিওনেল মেসির (১০৬) পর তিনি আন্তর্জাতিক ফুটবলে চতুর্থ সর্বাধিক ৯৪ গোলের মালিক।

বৃহস্পতিবার অবসরের সিদ্ধান্ত প্রসঙ্গে ছেত্রি বলেছেন, ‘গত ১৯ বছর আমি দায়িত্বের চাপ এবং অপরিমেয় আনন্দের সুন্দর এক সমন্বয়ের অনুভূতির ভেতর ছিলাম বলে মনে করি। কখনো ভাবিনি, ব্যক্তিগতভাবে এতো ম্যাচ দেশের ভালো নাকি খারাপ খেলেছি। তবে এখন গত দেড়-দুইমাস ধরে সেটা ভাবছি। ব্যাপারটা অদ্ভুত ছিল। আমি এমনটা ভেবেছি, কারণ সিদ্ধান্তের দিকে যাচ্ছিলাম যে পরের খেলাটাই আমার শেষ ম্যাচ হতে চলেছে।’

‘এরপর আমি কি দুঃখ পাব? অবশ্যই। এরজন্য আমি কি মাঝে মাঝে দুঃখ বোধ করি? হ্যাঁ। আমার কি মনে হচ্ছে আমি ট্রেনিং মিস করব? যে এই ২০ দিনের ট্রেনিং এবং সব চলে যাবে? হ্যাঁ। আমার ভেতরের শিশুতোষ মনটা কখনো থামতে চায় না। যদি আমি বাস্তবে একটা স্বপ্নে বাঁচি। তবে সে দেশের জন্য লড়াই করে ভবিষ্যৎ নিজের ভিতরে লড়াই চালিয়ে যাবে। আমি মনে করি ভেতরের বুদ্ধিমান, পরিপক্ব খেলোয়াড় জানতো এমন সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু এটা সহজ ছিল না।’

বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে যেতে কুয়েতের সঙ্গে ভারতকে জিততেই হবে। দলটি বর্তমানে চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে এ-গ্রুপের টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। গ্রুপের শীর্ষ দুদল পরের রাউন্ডে যাবে।

বড় ম্যাচের চাপ নিয়ে ছেত্রির ভাষ্য, ‘আমি এখন জাতীয় দলের সাথে যে প্রতিটি অনুশীলন পর্বে অংশগ্রহণ করি। জাতীয় দলের সাথে সে প্রতিটি অনুশীলন উপভোগ করতে চাই। আমি চাপ অনুভব করি না। তৃতীয় রাউন্ডে খেলার জন্য আমাদের ৩ পয়েন্ট দরকার। তবে অদ্ভুত ও সুন্দরভাবে জাতীয় দলের সঙ্গে ১৫-২০ দিনের অনুশীলন ও কুয়েতের বিপক্ষে আমার শেষ ম্যাচ নিয়ে চাপ অনুভব করি না। আমি নিশ্চিত। মাঠে ফিয়ে উপভোগ করব এবং সুযোগ পেলে তা নিংড়ে দেবো।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবসরকলকাতাকুয়েতফুটবল বিশ্বকাপ-২০২৬ফুটবল বিশ্বকাপ-২০২৬ বাছাইভারতলিড স্পোর্টসসুনীল ছেত্রি
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT