চাঁদপুর

কার্গোর ধাক্কায় তলায় ফাটল

জনগণের ভিড় ও উদ্ধার কার্যক্রম, ধাক্কা লাগার পর পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ধাক্কা লাগার পর জনসমাগম ও উদ্ধার কার্যক্রমের দৃশ্য, দুর্ঘটনার স্থান থেকে ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনায় ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন-১৬ লঞ্চের সাথে কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চের তলায় ফাটলের ঘটনা ঘটেছে। এই ঘটনায় রিনা বেগম নামে এক লঞ্চ যাত্রী নিখোঁজ রয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার ৪ ডিসেম্বর দিবাগত রাত ২টায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক লঞ্চটি নদীর তীরে নিয়ে যাওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় পাঁচ শতাধিক যাত্রী।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, মেঘনা নদীতে নোঙর করা মার্কেন্টাইল-৩ কার্গো জাহাজের সাথে ঘন কুয়াশার কারনে ধাক্কা লাগে সুন্দরবন-১৬ লঞ্চের। তবে ধাক্কার পরে লঞ্চটি নদীর কিনারে ভিঁড়াতে সক্ষম হয়। এসময় লঞ্চের মাঝখানে ও তলানিতে ফাটল দেখা দেয়। এছাড়াও লঞ্চের এক যাত্রীর পা ভেঙে যায় এবং রিনা বেগম নামে একজন মহিলা এখনও নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

সুন্দরবন-১৬ লঞ্চের সুপার ভাইজার সিরাজ জানান, লঞ্চে থাকা পাঁচ শতাধিক যাত্রীর মধ্যে ইতোমধ্যে অন্য লঞ্চের মাধ্যমে অর্ধেক যাত্রীকে গন্তব্যে পাঠানো হয়েছে। বাকিদের উদ্ধারে অন্য একটি লঞ্চ ঘটনাস্থলে আসছে।

উল্লেখ্য, যাত্রীদের উদ্ধার করতে সুন্দরবন-১৪ ও সুন্দরবন-১৫ ঘটনাস্থলে আসছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…