ভিপি নুরকে হাইকোর্টে তলব

ভিপি নুরের ছবি, তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় রাজনীতিবিদ ও সমাজকর্মী।. Channel i News – চ্যানেল আই নিউজ
আদালত অবমাননার অভিযোগে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে তলব করেছেন হাইকোর্ট।
আগামী ১৭ জানুয়ারি তাকে আদালতে হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সেই সঙ্গে তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আদালত অবমাননার অভিযোগের বিষয়টি প্রধান বিচারপতি বরাবর উপস্থাপন করা হলে তিনি বিষয়টি বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক–আল–জলিলের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য পাঠান। এরপর হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রোববার রুলসহ তলব আদেশ দেন বলে চ্যানেল আই অনলাইনকে জানান আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






