বাংলাদেশ

জাতিসংঘের ঢাকাস্থ ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারীকে তলব

জাতিসংঘের লোগো, বিশ্ব শান্তি ও সহযোগিতার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের লোগো, বিশ্ব শান্তি ও সহযোগিতার প্রতীক, নীল পটভূমিতে সাদা রঙে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানানোর ঘটনায় ঢাকাস্থ জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী শেলডন ইয়েটকে তলব করে অসন্তোষ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে জাতিসংঘ যাতে প্রকাশ্যে এ ধরণের কোন মন্তব্য করা থেকে বিরত থাকে, সে কথা তাকে জানিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী শেলডন ইয়েটকে তলব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়াম।

এর আগে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। গোয়েন লুইস এ মুহুর্তে বাংলাদেশে না থাকায় ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়ককে তলব করা হয়েছে।

বিষয়:ঢাকা-১৭ আসনের উপনির্বাচন পররাষ্ট্র মন্ত্রণালয় হিরো আলমের ওপর হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…