রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেনের অবস্থা সংকটাপন্ন

রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেনের ছবি, তিনি হাস্যোজ্জ্বল ও শান্ত মুখের।. Channel i News – চ্যানেল আই নিউজ
নিউমোনিয়া সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রবীন্দ্রসঙ্গীত সংগীত শিল্পী সুমিত্রা সেন। গত ২১শে ডিসেম্বর থেকেই দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। বর্ষীয়ান শিল্পীর শারীরিক অবস্থা সংকটজনক, এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা।
অনেকদিন ধরেই বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছেন সুমিত্রা সেন। বেলেভিউ হাসপাতালে চিকিৎসা চলছে সুমিত্রা দেবীর। আগামী মার্চে ৯০-পূর্ণ করবেন সঙ্গীত শিল্পী।
সুমিত্রা সেনের মেয়ে শ্রাবণী সেন জানিয়েছেন, গতমাসে ঠাণ্ডা লেগে অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান শিল্পী। জ্বরের পাশাপাশি বুকে সর্দি বসে শ্বাসকষ্ট শুরু হয়। পরিস্থিতি আরও খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় সুমিত্রা সেনকে।
রবীন্দ্রসঙ্গীতের দুনিয়ার অতি পরিচিত নাম সুমিত্রা সেন। তার দুই মেয়ে- ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেনও রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে জনপ্রিয়।
সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা




