চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণ ও মৃত্যুর হুমকি পাচ্ছেন সাফজয়ী মাতসুশিমা সুমাইয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
সাফজয়ী ফুটবল খেলোয়াড় সুমাইয়া স্বর্ণপদক ও ট্রফি নিয়ে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত কিছুদিন ধরে বাংলাদেশের মেয়েদের জাতীয় ফুটবল দলের কোচ পিটার বাটলার ও খেলোয়াড়দের দ্বন্দ্ব নিয়ে উত্তাল বাংলাদেশের ফুটবল অঙ্গন। বিভিন্ন বিষয় নিয়ে কোচের সাথে বনিবনা হচ্ছে না সাফজয়ী সাবিনা-ঋতুপর্ণা- সুমাইয়াদের। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা আলোচনা। সাফজয়ী যে মেয়েরা বিদ্রোহ করেছেন তাদের মধ্যে আছেন মাতসুশিয়া সুমাইয়াও। ধর্ষণ ও মৃত্যুর হুমকি পাচ্ছেন তিনি।

কোচ-খেলোয়াড় দ্বন্দ্বের এমন অবস্থার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবস্থান তুলে ধরেছেন জাপানি বংশোদ্ভূত ফুটবলার সুমাইয়া। সেখানে তিনি ফুটবলার হয়ে ওঠার সংগ্রামের কথা লিখেছেন। সঙ্গে লিখেছেন, গত কয়েক দিন ধরে ধর্ষণ ও মৃত্যুর হুমকি পাচ্ছেন। সুমাইয়ার পোস্টটি তুলে ধরা হল।

‘আসসালামু আলাইকুম। আমার নাম মাতসুশিমা সুমাইয়া। আমি বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের একজন খেলোয়াড়। ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট হিসেবে ইন্টার স্কুলে খেলা থেকে শুরু করে মালদ্বীপ লিগ কাপ জয় এবং ২০২৪ সালে বাংলাদেশের হয়ে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের যাত্রা আমার কাছে অম্ল-মধুর ছিল।’

Banglabid

‘যখন আমি এ পথ বেছে নিয়েছি, আমার স্বপ্ন ছিল তরুণ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা, যাদের বাবা-মা চান তারা শুধুমাত্র পড়াশোনায় মনোনিবেশ করুক। আমি দেখাতে চেয়েছিলাম যে, আবেগ এবং সংকল্প যেকোনো বাধা ভেঙে দিতে পারে। কিন্তু আজ, আমি এখানে আফসোস নিয়ে বসে আছি- আমার শিক্ষা, পরিবার, ঈদ সবকিছু এমন একটি দেশের সেবা করার জন্য উৎসর্গ করেছি যারা আমাদের সংগ্রামের প্রশংসা করতে জানে না।’

‘আমি আমার বাবা-মায়ের সাথে ফুটবল খেলার জন্য লড়াই করেছি এই বিশ্বাসে যে, দেশ একদিন আমার পাশে দাঁড়াবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। কেউ একজন ক্রীড়াবিদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সত্যিই চিন্তা করে না। আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে গেছি সে সম্পর্কে আমার এবং সতীর্থদের জন্য ইংরেজিতে একটি চিঠি লেখার ন্যূনতম ক্ষমতা আমার আছে।’

‘গত কয়েকদিন ধরে আমি অগণিত মৃত্যু এবং ধর্ষণের হুমকি পেয়েছি- এমন শব্দ যা আমাকে এমনভাবে ভেঙে দিয়েছে যা আমি কল্পনাও করিনি। আমি জানি না এই ট্রমা থেকে বেরিয়ে আসতে আমার কতদিন লাগবে। তবে আমি জানি যে কেবল তাদের স্বপ্ন পূরণের জন্য কাউকেই এমন অবস্থার মধ্য দিয়ে যেতে না হয়।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাটলারবাফুফেবাংলাদেশলিড স্পোর্টসসাবিনাসুমাইয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চাঁপাইনবাবগঞ্জে মাঘী বান্নী গঙ্গাস্নান অনুষ্ঠিত

পরবর্তী

তারেক রহমান ও আবদুস সালামের রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করে রায় প্রকাশ

পরবর্তী
ঢাকা কেন্দ্রীয় কারাগার, বাংলাদেশের প্রধান কারাগার, আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক রহমান ও আবদুস সালামের রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করে রায় প্রকাশ

নাটকীয় দৃশ্যে লাভলু ও তার প্রেমিকা মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

লাভলুর ৮৩ পর্বের ‘আপন মানুষ’

সর্বশেষ

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT