চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমিক প্রতারণা করলে যা করবেন শাহরুখ কন্যা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২৩
বিনোদন
A A

চলতি বছরেই বলিউডে অভিষেক হচ্ছে শাহরুখ কন্যা সুহানা খানের! জোয়া আখতারের পরিচালনায় নেটফ্লিক্সে ‘দ্য আর্চিস’ দিয়ে অভিনয় জীবন শুরু করবেন এই স্টারকিড। ‘দ্য আর্চিস’ কমিক্সের উপর ভিত্তি করে নির্মিত হচ্ছে সিনেমাটি। যেখানে সুহানার চরিত্রের নাম ভেরোনিকা লজ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুহানাকে প্রশ্ন করা হয়, ভেরোনিকা কী করবে যদি দেখে তার প্রেমিক অনলাইনে অন্য কোন মেয়েকে মেসেজ করছে বা প্রেমের প্রস্তাব দিচ্ছে? যার উত্তরে সুহানা জবাব দেন, ‘ভেরোনিকার কাছেও কিন্তু ছেলেদের লম্বা তালিকা আছে। যারা ওর পিছনে হন্যে হয়ে পড়ে আছে। ও নিজেও অন্য ছেলেকে মেসেজ করবে।’

তবে ‘ভেরোনিকা’ এমন করলেও কিন্তু সুহানা কখনোই এমন করবে না। বরং বাস্তবে তিনি ভেরোনিকার থেকে সম্পূর্ণ আলাদা বলেই জানালেন। সুহানার কথায়, ‘আমি এরকম জানতে পারলে সঙ্গে সঙ্গে ব্রেকআপ করে দেব। আমার এরকম পুরুষ পছন্দ যে এক নারীতেই সন্তুষ্ট।’

এদিকে খবর রটেছে বর্তমানে অমিতাভের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে নাকি প্রেম করছেন সুহানা। সম্প্রতি ফ্যাশন ডিজাইনার তানিয়া শ্রফের জন্মদিনের পার্টির শেষে পাপারাজ্জির তোলা ভিডিওতে দেখা গিয়েছিল সুহানার উদ্দেশ্যে চুম্বন ছুড়ে দিচ্ছেন অগস্ত্য।

সেই ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠান শেষে সুহানা যখন ফিরবেন তখন তাকে গাড়ি পর্যন্ত ছাড়তে আসেন তানিয়া, তার প্রেমিক আহান শেঠি ও অগস্ত্য নন্দা। সুহানা তানিয়ার সঙ্গে হাত মিলিয়ে তাকে বিদায় জানালে, গাড়ির দরজা খুলে ধরে অগস্ত্য। আর সুহানা গাড়িতে ওঠার মুহূর্তেই অগস্ত্য তার উদ্দেশ্যে চুমু ছুড়ে দেন।

আগামী ৭ ডিসেম্বর নেটফ্লিক্সে আসছে ‘দ্য আর্চিজ’। যার মধ্য দিয়েই বলিউডে অভিষেক হতে চলেছে এক ঝাঁক স্টার কিডের।

Reneta

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্য আর্চিজনেটফ্লিক্সশাহরুখ কন্যাসুহানা খান
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৩, ২০২৬

৪ কোটি টাকার ‘তছনছ’-এ ৪ কোটিই লস!

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT