বিনোদন

কার সাথে ব্রেকআপ হলো শাহরুখের মেয়ে সুহানার?

সুহানা খান সুন্দর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুহানা খান এর সুন্দর ছবি, যা চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সুহানা খান সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি বলেন, ‘আমি ব্রেকআপ করেছি’। হঠাৎ এমন কথা কেন বললেন সুহানা?

সুহানার প্রেমিক কে তা নিয়ে ভক্তদের মন জুড়ে এখন হাজার প্রশ্ন। সুহানা কবে প্রেম করলেন, আর কেনই বা ব্রেকআপ করলেন তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। আর এই আলোচনার নেপথ্যে ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ভিডিওটি।

তবে সুহানা আসলে ভক্তদের সাথে রসিকতা করেছেন। ভিডিওতে তিনি স্পষ্ট করেই বলেছেন, এতদিন তিনি যে সাবান ব্যবহার করতেন, সেগুলোর সাথে ব্রেকআপ করেছেন তিনি। কারণ এখন তার জীবনে এসেছে লাক্স।

বলিউডে দীর্ঘদিন ধরেই শাহরুখ কন্যা সুহানা খান ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। সুহানার এই বিজ্ঞাপনের কারণে নতুন করে তাদের প্রেম চর্চায়।

সুহানার এই পোস্টে অবশ্য অগস্ত্যের মা শ্বেতা বচ্চন মন্তব্য করেছেন। কমেন্ট বক্সে দুটি ইমোটিকন দিয়েছেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Suhana Khan (@suhanakhan2)

বিষয়:সুহানা খান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…