চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কা থেকে হঠাৎ কেন কক্সবাজারে শাকিব?

‘প্রিন্স’-এর শুটিংয়ের মাঝে শাকিব খানের হঠাৎ আগমনে কৌতূহল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

শ্রীলঙ্কায় পরিচালক আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। সেই শুটিংয়ের মাঝেই বৃহস্পতিবার সকালে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে আসেন এই তারকা!

এদিন প্রথমে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শাকিব। পরে বিমানবন্দর থেকে সরাসরি হেলিকপ্টারে করে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন এই তারকা।

শাকিব খানের কক্সবাজার আগমনের মুহূর্ত ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসকে ফিল্মসের অফিসিয়াল পেজ থেকে প্রকাশিত কয়েকটি ভিডিও ক্লিপে দেখা যায়, হেলিকপ্টার থেকে নামার সময় উপস্থিতদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হচ্ছে।

হঠাৎ শাকিব খানের কক্সবাজার সফর নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয় কৌতূহল। অনেকেই ধারণা করেন, তিনি হয়তো নতুন কোনো সিনেমা বা বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিতে এসেছেন।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, এই সফরের উদ্দেশ্য ভিন্ন। দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাকিব খান। সেই প্রতিষ্ঠানের আয়োজিত একটি রিটেইলার মিটে অংশ নিতেই মাত্র দুই দিনের জন্য শ্রীলঙ্কা থেকে কক্সবাজারে এসেছেন তিনি।

শাকিবের ঘনিষ্ঠসূত্রের দাবি, অনুষ্ঠান শেষে শুক্রবার আবারও শ্রীলঙ্কায় ফিরে যাবেন শাকিব খান এবং সেখানেই ‘প্রিন্স’ সিনেমার বাকি শুটিংয়ে অংশ নেবেন বলে জানা গেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কক্সবাজারপ্রিন্সবিমানবন্দরশাকিবশাকিব খানশ্রীলঙ্কাসিনেমাস্কয়ার
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সৌদি পৌঁছেছেন প্রায় ৩৭ হাজার হজযাত্রী, মৃত্যু ৬

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোড কার্যক্রম শুরু আজ

এপ্রিল ২৮, ২০২৬

‘শুভর মতো কষ্ট ইন্ডাস্ট্রিতে কেউ করেছে বলে আমার মনে হয় না’

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আদালতের রায়ে ২০২৯ পর্যন্ত আমার মেয়াদ আছে: মেয়র শাহাদাত হোসেন

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার পশ্চিমবঙ্গে বাকি ১৪২ আসনের ভবিষ্যত নির্ধারণ

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT