প্রবাস সংবাদ

মালদ্বীপে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুতে শোক

দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুতে শোক প্রকাশ, মরদেহের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর শোক প্রকাশের জন্য নেওয়া ছবি, এক ব্যক্তির পুরোনো ছবি ও অন্যের আধুনিক ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মালদ্বীপে একইদিনে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। গত শনিবার (৬ ডিসেম্বর) মালেতে অবস্থিত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

মৃত দু’জন হলেন— শ্রীমঙ্গলের কামাল আহমেদ (৪৮) এবং বড়লেখার সেলিম উদ্দিন (৬৪)। দু’জনই দীর্ঘদিন ধরে মালদ্বীপে কর্মরত ছিলেন।

কামাল আহমেদ কয়েকদিন ধরে অসুস্থ থাকায় হাসপাতালে ভর্তি ছিলেন। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। একই হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সেলিম উদ্দিন।

দুই প্রবাসীর মৃত্যুতে পরিবার ও প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ হাইকমিশনের সহায়তায় তাদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিষয়:শোকের ছায়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…