চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইটানিক দেখতে গিয়ে নিখোঁজ পর্যটকবাহী সাবমেরিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৬ পূর্বাহ্ণ ২০, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
অন্ধকারে ডুবন্ত জাহাজের ছবি, সমুদ্রে নিখোঁজের আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

১১১ বছর আগে হিমবাহের সাথে ধাক্কা খেয়ে আটলান্টিক মহাসাগরে ডুবে গিয়েছিল ‘টাইটানিক’। মহাসাগরের প্রায় সাড়ে চার হাজার মিটার নীচে এখনও রয়েছে তার ধ্বংসাবশেষ। একটি পর্যটন সংস্থা টাইটানিকের সেই ধ্বংসাবশেষ দেখাতে নিয়ে গিয়েছিল পর্যটকদের। তবে ধ্বংসাবশেষ দেখতে গিয়ে পর্যটকসহ নিখোঁজ হয়ে যায় সাবমেরিনটি।  

বিবিসি জানিয়েছে, পর্যটকবাহী সাবমেরিনটি নিখোঁজ হওয়ার পর পরই আটলান্টিকে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। পর্যটন সংস্থা ওশানগেট জানিয়েছে, জাহাজে থাকা পাঁচ জনকে উদ্ধারের জন্য সব কিছুই করা হচ্ছে।

ইউএস কোস্ট গার্ড জানিয়েছে, ডুবে যাওয়ার প্রায় এক ঘণ্টা ৪৫ মিনিটের মধ্যে ছোট সাবমেরিনটির সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উদ্ধার অভিযান চলছে। আশা করছি ৭০ থেকে ৯৬ ঘণ্টার মধ্যে এটিকে খুঁজে পাওয়া যাবে।

Banglabid

জানা যায়, টাইটানিক দেখতে যাওয়ার ওই যাত্রা ছিল আট দিনের। টাইটান নিউ ফাউন্ডল্যান্ডের সেন্ট জন’স থেকে সাবমেরিনটি যাত্রা শুরু করে। সেখান থেকে টাইটানিকের ধ্বংসাবশেষ প্রায় ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত। প্রতি টিকিটের দাম ২ কোটি ৭০ লক্ষ টাকার বেশি।

পর্যটন সংস্থার দাবি, যানটির ভিতরে পাঁচ জন যাত্রীর চার দিন চলার মতো অক্সিজেনের মজুত ছিল। নিখোঁজ যাত্রীদের মধ্যে রয়েছেন ৫৯ বছর বয়সী ব্রিটিশ ধনকুবের হামিশ হার্ডিং। নিখোঁজ হওয়া যাত্রীদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, ১৯১২ সালে ১৫ এপ্রিল সাউদাম্পটন থেকে যাত্রা শুরু করে টাইটানিক। যাওয়ার কথা ছিল নিউইয়র্ক। কিন্তু প্রথম যাত্রাতেই একটি হিমবাহের সাথে ধাক্কা খায় জাহাজটি। জাহাজে থাকা ২,২০০ জন যাত্রী-কর্মীর মধ্যে ১,৫০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন। টাইটানিকের ধ্বংসাবশেষটি আটলান্টিকের প্রায় চার হাজার মিটার নীচে রয়েছে। ১৯৮৫ সালে ওই ধ্বংসাবশেষ প্রথম খুঁজে পাওয়া যায়। তারপর থেকে বহু সংস্থা টাইটানিকের ধ্বংসাবশেষ নিয়ে গবেষণাও করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আটলান্টিক মহাসাগরটাইটানিকমহাসাগর
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT