আন্তর্জাতিক

ছবিতে বিরল সূর্যগ্রহণের দারুণ কিছু মুহূর্ত

বিরল সূর্যগ্রহণের সময় সূর্য ও চাঁদ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে বিরল সূর্যগ্রহণের সময় সূর্য ও চাঁদ একত্রিত হয়ে একটি অসাধারণ দৃশ্য সৃষ্টি করেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

একটি সুন্দর মুহূর্ত অবলোকন করতে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে মেক্সিকো, যুক্তরাষ্ট্র এবং কানাডাজুড়ে লাখ লাখ মানুষকে। সোমবার সূর্যগ্রহণের বিরল দৃশ্য দেখতে চোখে একধরনের বিশেষ চশমা পড়ে রাস্তায় ভিড় জমিয়েছিলেন কয়েক লাখ মানুষ।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, সূর্যগ্রহণের সময় কিছুক্ষণের জন্য দিন হয়েছিল রাতের ন্যায় অন্ধকার। আর সকল মানুষের দৃষ্টি ছিল আকাশের দিকে। এমনই কিছু ছবি প্রকাশ করা হয় প্রতিবেদনটিতে।

মৌলভীবাজারে লেবুর বড় বড় ঝুড়ি, বিক্রির জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

তবে এই অন্ধকারের ছায়া প্রথমে ভেসে উঠে প্রশান্ত মহাসাগরের বুকে। এরপর ধীরে ধীরে মেক্সিকোজুড়ে অন্ধকার নেমে আসে। আর অপেক্ষারত লক্ষ লক্ষ মানুষ তা ক্যামেরা বন্দী করার চেষ্টা করে।

মৌলভীবাজারে লেবুর বড় বড় ঝুড়ি, বিক্রির জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

এরপর সূর্যগ্রহণটি যুক্তরাষ্ট্রের উপর দিয়ে অতিক্রম করে। আর এসময় অস্টিন এবং ডালাস-সহ টেক্সাসের বিশাল এলাকাজুড়ে অন্ধকার নেমে আসে।

বিরল সূর্যগ্রহণ দেখার জন্য 3D চশমা পরা শিশু. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতি ১৮ মাসে সূর্যগ্রহণ হয়ে থাকে। তবে এটি অধিকাংশ সময়ই জনবসতিহীন বা প্রত্যন্ত অঞ্চলে হয়ে থাকে। আর এবার বেশ আলোচনার কারণ, এটি তিন দেশের বেশ কয়েকটি বড় বড় শহর অতিক্রম করে।

জনতা সূর্যগ্রহণ দেখছে, ক্যাপিটল হিলের পেছনে আকাশে সূর্য্য দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যদিও ওয়াশিটন বা নিউ ইয়র্ক সিটিতে অবস্থানরত কেউই সূর্যগ্রহণের সম্পূর্ণ দৃশ্য অবলোকনের সুযোগ পাননি। রাস্তায় দাঁড়িয়ে থাকা প্রচুর মানুষ উপভোগ করেন ৯০ শতাংশ আবৃত হওয়ার দৃশ্য।

চাঁদের পিছনে সূর্যের ঢেকে পড়া ‘সৌর প্রমিনেন্স’ নামক এই ঘটনার দৃশ্য অবলোকনের ভাগ্য অবশ্য সবার হয়নি। তবে সবচেয়ে সুন্দর এবং অবিশ্বাস্য ঘটনার সম্মুখিন হয়েছে কানাডায় অপেক্ষারত কিছু মানুষ।

কারণ আটলান্টিক মহাসাগরের বুকে ছায়াদানের মাধ্যমে সূর্যগ্রহণের পূর্ণতা শেষ হয়।

 

বিষয়:পূর্ণগ্রাস সূর্য গ্রহণ সূর্যগ্রহণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…