‘ভার্সেটালিটি ইজ দ্য পিওর ইউনিটি’– এই মূলমন্ত্র নিয়ে একটি ম্যাশআপ কন্টেন্টের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে স্টুডিও সং জোন।
উদ্বোধনী গানটি তারুণ্যের কাছে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতে কণ্ঠ দিয়েছেন, সভ্যতা, ইননিমা, আকাশ গায়েন, নাঈম মাহমুদ, ডোপামিন রাব্বি, মাস্তানী ফকফকা ও জাহিন রশীদ।
দ্বিজেন্দ্রলাল রায়-এর দেশাত্মবোধক গানটির সাথে তরুণ প্রজন্মকে এক করতে সংযোজিত লিরিক্স লিখেছেন অনুপ আইচ ও মুয়ীয মাহফুজ।
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, ভিন্ন ভিন্ন মানুষের মিশ্র পছন্দের তালিকার প্রতি লক্ষ্য রেখে এ প্লাটফর্মে বাউল, গজল, কীর্তন, ব্লুজ, র্যাপ, কান্ট্রি- সব ধরনের গান এসে একটি কেন্দ্রে মিলিত হবে। তখনই মিলবে পিওর ইউনিটি। যেমন ৭১-এ বিজয় ছিনিয়ে আনার জন্য গানও ছিল শক্তিমান একটি অস্ত্র। বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হয়েছিল একটা পিওর ইউনিটি। যার ফলে দেশ পেয়েছিল বিজয়।
গানের নতুন ভাষা নির্মাণ ও তরুণ শিল্পীদের নিয়ে কাজ করার লক্ষ্যে স্টুডিও সং জোন-এর উদ্যোগ নেন নির্বাহী প্রযোজক, সামি রহমান, নূর জামান রাজা, লোবা আহমেদ এবং ক্রিয়েটিভ প্রডিউসার অনুপ আইচ। একইসাথে মিউজিক প্রডিউসার, সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে থাকছেন জাহিন রশীদ ও কোঅর্ডিনেটর হিসেবে মুয়ীয মাহফুজ।








