চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ৯ দফা দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ২২, জুলাই ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A

উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে নয় দফা দাবিতে আন্দোলনে নেমেছে। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে তারা।

আজ (২২ জুলাই) মঙ্গলবার রাজধানীর সচিবালয়ের সামনে বিক্ষোভে অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। আগামী ৫ ঘণ্টার মধ্যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের ঘোষণা না এলে শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি ঘোষণা করবে জানিয়ে আল্টিমেটাম দিয়েছে।

হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান—’প্রশিক্ষণের নামে মৃত্যুকূপে আর না’, ‘শিক্ষা ব্যবস্থার পঙ্গুত্ব মানি না’, ‘ভয় নয়, চাই জবাবদিহিতা’—এমন সব শব্দে প্রকম্পিত রাজধানীর সচিবালয়।

শিক্ষার্থীদের নয় দফা দাবি:

১) প্রতিটি নিহতের লাশের সঠিক হিসাব দিতে হবে।
২) শিক্ষা উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।
৩) বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থার কাঠামোগত সংস্কার বাধ্যতামূলক করতে হবে।
৪) আনফিট (অনুপযুক্ত) এয়ারক্রাফট দিয়ে প্রশিক্ষণ অবিলম্বে বন্ধ করতে হবে।
৫) রাত ৩টায় পরীক্ষার স্থগিতাদেশ একটি অনৈতিক ও অপেশাদার সিদ্ধান্ত; শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো বিবৃতি না দেওয়ায় মেরুদণ্ডহীন অবস্থানের পরিচয় মিলেছে—এমন শিক্ষা মন্ত্রণালয় প্রত্যাশিত নয়।
৬) আগামী ৫ ঘণ্টার মধ্যে পদত্যাগের ঘোষণা না এলে শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
৭) বাংলাদেশ সেনাবাহিনীকে সঠিক ও চূড়ান্ত লাশের সংখ্যা প্রকাশ করতে হবে।
৮) আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এবং তাদের চিকিৎসা ও পুনর্বাসনে রাষ্ট্রীয় তদারকি থাকতে হবে।
৯) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার মধ্যেই পরীক্ষা গ্রহণকে শিক্ষার্থীরা প্রহসনমূলক বলছে—এর জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।

তবে শিক্ষার্থীরা বলছেন, শোক পালনের নামে কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না। আমরা জানতে চাই, কার গাফিলতিতে এত প্রাণ ঝরে গেল?

এই দাবিগুলো না মানা হলে আগামীকাল থেকেই সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘটসহ বড় পরিসরে ছাত্র-জনতার আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৯ দফাসচিবালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গেট ভেঙে সচিবালয়ে প্রবেশ করেছে শিক্ষার্থীরা

পরবর্তী

বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টুয়েন্টি: যা জানাচ্ছে আবহাওয়া বার্তা

পরবর্তী

বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টুয়েন্টি: যা জানাচ্ছে আবহাওয়া বার্তা

শিক্ষার্থীর আইডি কার্ডে রক্তের গ্রুপ-অভিভাবকের ফোন নাম্বার উল্লেখের নির্দেশ হাইকোর্টের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

উগ্রবাদ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন: হেযবুত তওহীদ

জুলাই ১৮, ২০২৬

সহজ প্রতিপক্ষ? আমরা তো বেছে নেইনি: মার্টিনেজ

জুলাই ১৮, ২০২৬

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬

আমার কাছে মেসিই সর্বকালের সেরা: স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT