স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের দাবিতে নতুন কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (৪ নভেম্বর) দ্বিতীয় দিনেও সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
সেই সঙ্গে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন।
সমস্যা সমাধানে সরকার যে সংস্কার কমিটি গঠন করে দিয়েছে তা প্রত্যাখ্যান করে তারা বলেছেন, দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে তারা জানিয়েছেন।







