চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাস আটকে ক্ষতিপূরণ দাবি জাহাঙ্গীরনগর শিক্ষার্থীদের

মোহাম্মদ রুবেল মোহাম্মদ রুবেল
৪:৪৩ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২৪
শিক্ষা
A A
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাস ও কার দুর্ঘটনা, ক্ষতিপূরণ দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভার পরিবহন বাসের সাথে ধাক্কা লেগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বড় বোনের প্রাইভেট গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষতিপূরণের দাবিতে ইতিহাস পরিবহনের ১০টি বাস আটক করে রেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কয়েকজন শিক্ষার্থী।

শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টার মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে আরিচাগামী রুটে বাসগুলো আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সেইদিন সকাল ১০ টার দিকে সাভারের রেডিও কলোনি এলাকায় মহাসড়কের মাঝখানের লেন থেকে একটি যাত্রীবাহী মোটর সাইকেল ইউটার্ন নেয়ার সময় পিছনে থাকা ইতিহাস পরিবহনের একটি বাস ব্রেক করে রাস্তায় দাঁড়িয়ে যায়। তখন ইতিহাস পরিবহনের বাসটির পিছনে থাকা সাভার পরিবহনের বাসটিও ব্রেক করলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বড় বোনের চলন্ত গাড়িটি সরাসরি সাভার পরিবহনের বাসের পিছনে ধাক্কা লাগে। এতে গাড়িটির সামনের অধিকাংশ অংশ ভেঙ্গে যায়। পরবর্তীতে ঘটনাটি সেই শিক্ষার্থী তার বিভাগের বন্ধুদের জানালে তারা ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে ইতিহাস পরিবহনের বাস আটকে রাখা শুরু করে।

শিক্ষার্থীদের দাবি, সামনে থাকা ইতিহাস পরিবহনের বাসটি রাস্তায় তাৎক্ষণিক ব্রেক না করলে এ দুর্ঘটনা ঘটতো না। গাড়িটির ক্ষতির জন্য ইতিহাস পরিবহনের বাসকে দায়ি করে তারা রাস্তায় বাস আটকে রাখছে বলে জানিয়েছেন।

এ বিষয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান রবিন চ্যানেল আই অনলাইনকে বলেন, ইতিহাস পরিবহনের বাসটি ব্রেক না করলে সাভার পরিবহনের বাসও ব্রেক করতো না। তখনতো পিছনে থাকা গাড়িটি আর সাভার পরিবহনের বাসের সাথে ধাক্কা লাগতো না। এতে সম্পূর্ণ দোষ ইতিহাস পরিবহনের বাসটির। তাই আমরা ক্ষতিগ্রস্ত গাড়িটি মেরামতের জন্য যে পরিমাণ ক্ষতিপূরণ দরকার তা আদায়ের দাবিতে ইতিহাস পরিবহনের বাস আটক করেছি। তারা ক্ষতিপূরণ দিলে বাস ছেড়ে দেয়া হবে।

সাভার টু জিরানি রুটের ইতিহাস পরিবহনের চেকার মো. জসীম হাওলাদার বলেন, সাভার পরিবহনের বাসের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি ভেঙ্গেছে। কিন্তু আমাদের বাস আটকে রেখে তারা ১ লাখ ৩১ হাজার টাকা ক্ষতিপূরণ চাচ্ছে। এতে ইতিহাস পরিবহনের দোষ কোথায়? ইতিহাস পরিবহনের বাস ব্রেক না করলেতো মোটরসাইকেলের যাত্রী মারা যেতো। তারপরও এখন আমরা উভয় পক্ষ আলোচনা করে সমাধানের চেষ্টা করছি। ক্ষতিপূরণ দিয়ে হলেও বাস নিতে হবে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্ত-২) মো. জেফরুল হাসান চৌধুরী বলেন, শুনেছি ক্ষতিগ্রস্ত গাড়িটি মেরামত করে দেয়ার জন্য ইতিহাস পরিবহনের মালিকপক্ষ রাজি হয়েছে। গাড়িটি এখন গ্যারেজে আছে। ক্ষতিপূরণ দিয়ে দিলে শিক্ষার্থীরা বাস ছেড়ে দিবে বলে জানিয়ে। এ ঘটনায় আমাদের কাছে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।

ট্যাগ: ক্ষতিপূরণ দাবিগাড়ি সংঘর্ষজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়বাস আটক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবার ওটিটিতে আসছে মস্কোজয়ী সেই ‘আদিম’

পরবর্তী

থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

পরবর্তী
থাইল্যান্ডের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

ছোট শিশু লাল পোশাক পরে ট্র্যাকে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের জনপ্রিয় অভিনেত্রীকে চেনা যায়?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT