থানায় আটকে ছাত্রলীগের দুই কন্দ্রীয় নেতাকে নির্যাতন করার ঘটনায় এডিসি হারুন- অর-রশিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। একে নৃশংস উল্লেখ করে এডিসি হারুনসহ সংশ্লিষ্টদের বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আাকতারুজ্জামান। কিছুক্ষণের মধ্যেই ডিএমপি কশিনারের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা।







