কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন। জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে কোটা সংস্কারের পদক্ষেপ নিতে সরকারকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। ২৪ ঘন্টা পর্যবেক্ষণের পর পরবর্তী কর্মসূচি নির্ধারণ করার কথা জানান তারা। এ সময়ের মধ্যে শাহবাগ থানায় পুলিশের করা মামলা প্রত্যাহারেরও আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।






