রাজধানীর সড়কে যানবাহনের শৃঙ্খলা ফেরাতে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন শিক্ষার্থীরা। ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ কষ্টসাধ্য হলেও হাসিমুখে তারা কাজটি করে যাচ্ছেন। শিক্ষার্থীদের এমন উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে সব মহলে।
বুধবার (৭ আগস্ট) রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা যায়। অনেকটা অভিজ্ঞ ট্রাফিকের মতোই হাত নেড়ে যানবাহনগুলোকে সঙ্কেত দিচ্ছেন তারা। নির্দিষ্ট স্থান ছাড়া দাড়াতে দেয়া হচ্ছে না পরিবহনগুলোকে।
সরেজমিনে দেখা যায়, কর্মদিবস হলেও রাজধানীতে যানবাহনের সংখ্যা খুব একটা নেই। গণপরিবহন, সিএনজি, অটোরিকশা, বাইক চলাচল করলেও সংখ্যায় ছিল কম। গাড়িতে নেই যাত্রীর চাপ।
শিক্ষার্থীরা বলছেন, যে কোন সংকটে মানুষের পাশে দাড়াতে আমরা প্রস্তুত। ট্রাফিক পুলিশ না থাকায় যাতে কোন সমস্যা না হয় তাই আমরা কাজ করে যাচ্ছি।







