চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর বাজার মনিটরিং করছে শিক্ষার্থীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২৪
- সেমি লিড, জনপদ, ঢাকা
A A
শিক্ষার্থীরা বাজারে সবজি ও ফলের দাম পর্যবেক্ষণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বাজারগুলো মনিটরিংয়ে নেমেছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাজারে সবধরণের সবজির দাম ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে। বিক্রেতারা বলছেন, চাঁদাবাজি ও সিন্ডিকেট না থাকার প্রভাব পড়েছে বাজারে।

শুক্রবার ৯ আগস্ট রাজধানীর কারওয়ানবাজারে শিক্ষার্থীদের দুটি দল সকাল থেকে মনিটরিং শুরু করে। বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে মনিটরিং দল খুচরা-পাইকারি বাজারের দামের পার্থক্য, চাঁদাবাজি ও সিন্ডিকেটের তথ্য সংগ্রহের চেষ্টা করছে।

কারওয়ান বাজারে সবধরনের সবজির দাম কমে গেছে। বিক্রেতারা বলছেন, তাদের কারো কাছে কোনধরণের চাঁদা দিতে হচ্ছে না। এক সপ্তাহ ধরে সিন্ডিকেটও নেই। দাম কমায় খুশি ক্রেতারাও।

Banglabid

তবে উল্টো চালের বাজার। ধরন ভেদে চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে। চালের দামের হেরফের বুঝতে আড়তদারদের খুঁজছেন মনিটরিংয়ে নিয়োজিত শিক্ষার্থীরা।

আজকের বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৫০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা, মিস্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, পেঁপে ৪০ টাকা, কচুর মুখি কেজি ৮০ টাকা, মুলা ৫০ টাকা, লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, লাল বেগুন ৬০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, কচুর লতি ৬০ টাকা, ঝিঙ্গা ৭০, ধুন্দল ৮০ টাকা, শসা ৮০ টাকা, কাঁচামরিচ ২৮০ টাকা এবং আলু ৬০ টাকা।

অন্যদিকে মৌসুম না হওয়ার কারণে যেসব সবজির দাম বাড়তি সেই তালিকায় আছে টমেটো প্রতি কেজি ১৬০ টাকা, গাজর ১২০ টাকা, বরবটি ১২০ টাকা এবং করলা প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাজার মনিটরিংরাজধানীশিক্ষার্থীরা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১১ দফা দাবিতে জেলায় জেলায় চলছে পুলিশের কর্মবিরতি

পরবর্তী

লিটন জানালেন বাড়িতে হামলার খবরের ‘কোন সত্যতা নেই’

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার লিটন দাসের ছবি, ক্রিকেট ম্যাচে ফোকাস. Channel i News - চ্যানেল আই নিউজ

লিটন জানালেন বাড়িতে হামলার খবরের ‘কোন সত্যতা নেই’

ড. মুহাম্মদ ইউনূসের ছবি ও বিশ্ব নেতাদের শুভেচ্ছা বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. মুহাম্মদ ইউনূসকে বিশ্ব নেতাদের শুভেচ্ছা

সর্বশেষ

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোকচিত্রের ১৮৭ বছর

আগস্ট ১৯, ২০২৬

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT