চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটা নিয়ে ছাত্রলীগের নতুন কর্মসূচি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৭ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ ছাত্রলীগের লোগো, নৌকা প্রতীক, কৃষ্ণবর্ণ, সাদা লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটা সংস্কার ও কোটা ব্যবস্থাপনা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মতামত জানতে ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়েছে ছাত্রলীগ।

ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ শিক্ষার্থীরা কোটা নিয়ে কী ভাবছেন। তারা কী চাইছেন সেটি জানতে ‘পলিসি অ্যাডভোকেসি’ ও ‘ডোর টু ডোর’ ক্যাম্পেইন শুরু করছেন তারা।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (১৩ জুলাই) এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, ছাত্রলীগ সরকারি চাকরিতে ‘কোটা’ ইস্যু নিয়ে শিক্ষার্থীদের প্রস্তাবনা সংগ্রহ, বিভিন্ন তথ্য-উপাত্ত সংবলিত লিফলেট বিতরণ, উন্মুক্ত আলোচনার মাধ্যমে যৌক্তিক উপায় গ্রহণ এবং জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি পরিহার করার জন্য ‘পলিসি অ্যাডভোকেসি’ ও ‘ডোর টু ডোর’ ক্যাম্পেইন পরিচালনা করবে।

এই ‘পলিসি অ্যাডভোকেসি’ ও ‘ডোর টু ডোর’ ক্যাম্পেইন তারুণ্যের মাঝে রাষ্ট্রীয় পর্যায়ে নীতি প্রণয়ন, অন্তর্ভুক্তিমূলক সমতাধর্মী সমাজ প্রতিষ্ঠা, গঠনমূলক সিদ্ধান্ত গ্রহণ এবং পলিসি অ্যাডভোকেসির অভিজ্ঞতা, সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করবে। শিক্ষার্থীদের সাথে মিথস্ক্রিয়া, আলোচনা, মতামত গ্রহণের মাধ্যমে বিদ্যমান পরিস্থিতির একটি গ্রহণযোগ্য সুরাহা, যৌক্তিক সমাধান, জনদুর্ভোগ এড়ানো এবং শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে ছাত্রলীগ এই পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়।

এই উপলক্ষে শনিবার থেকে বাংলাদেশ ছাত্রলীগের এই ‘পলিসি এ্যাডভোকেসি’ ও ‘ডোর টু ডোর’ ক্যাম্পেইনে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের আমন্ত্রণ ও শুভেচ্ছা জানায়।

এ ছাড়াও বর্তমান পরিস্থিতির যৌক্তিক ও ইতিবাচক সমাধানের লক্ষ্যে শিক্ষার্থী বন্ধুদের যে কোন মতামত লিখিত আকারে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে (২৩, বঙ্গবন্ধু এভিনিউ) অথবা [email protected] (ইমেইল) এ প্রেরণের আহ্বান জানানো হয়।
এই কার্যক্রম সম্পর্কে সাধারণ শিক্ষার্থীদের জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে শনিবার বিকেল ৫টায় সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ।

ট্যাগ: কোটা সংস্কার আন্দালনক্যাম্পেইনছাত্রলীগপলিসি অ্যাডভোকেসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫ জন

পরবর্তী

জয়সওয়াল-গিলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ ভারতের

পরবর্তী
ভারতীয় ক্রিকেটাররা জয়সওয়াল ও গিলে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়সওয়াল-গিলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ ভারতের

বাংলাদেশি যুবক প্রফুল্ল হাসান, স্মার্ট ও আত্মবিশ্বাসী. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারোডি অ্যাকাউন্ট থেকে লোকসভার স্পিকারের মেয়ে নিয়ে ভুয়া তথ্য! ধ্রুব রাঠির বিরুদ্ধে মামলা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আগস্ট ২৬, ২০২৬

‘অভিনেতাদের জায়গা দখল করছেন ইনফ্লুয়েন্সাররা’

আগস্ট ২৬, ২০২৬

প্যাকেটে ঘি, ভেতরে পাম অলিন-বনস্পতি! মসলাতেও মানের ঘাটতি

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT