চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগ নেতাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে শাস্তি

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৬:৪২ অপরাহ্ণ ০১, মে ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফেইক আইডি খুলে মানহানির অভিযোগে ছাত্রলীগ নেতাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে শাস্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী ও হ্নীলা স্টেশনে এ ঘটনা ঘটে।

ছাত্রলীগ নেতার নাম নাসির উদ্দিন। তিনি হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের নেতা।

স্থানীয়রা জানায়, প্রায় দেড় মাস আগে এলাকার জমি সংক্রান্ত বিষয় নিয়ে নাসির একটি পক্ষের বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য করেন। সেখানে ওই ইউনিয়নের আরেক ছাত্রলীগ নেতা সাইফুল করিমের ভাই মাইনুল করিম বিপরীত মন্তব্য করে। এতে দুজনের তর্কাতর্কিতে অন্য একটি ফেইক আইডি থেকে মাইনুল করিমের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করা হয়। পরে তারা ফেইক আইডিটি নাসিরের আইডি বলে প্রমাণ পায়।

এ ঘটনায় মঙ্গলবার নাসির উদ্দিন বোনের বিয়ের দাওয়াতপত্র বিলি করতে গেলে হ্নীলার পানখালী এলাকায় মাইনুল করিম ও তার এক সহযোগী নাসিরকে টেনে হিঁচড়ে নিয়ে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রাখে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভুক্তভোগী নাসির উদ্দিনের বক্তব্য জানতে মোবাইল ফোনে কল দেয়া হলে রিসিভ করেননি তিনি। অভিযুক্ত মাইনুল করিমও কথা বলতে রাজি হননি।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, নাসির ছাত্রলীগের ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে ফেসবুকে দলীয় পোস্ট দেয়। সেই ইস্যুতে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ বিন কাদেরের ছোট ভাই ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল করিমের ছোট ভাই মামুনুল করিম নাসিরকে টেনে-হিঁচড়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করেছে বলে আমাকে জানায় নাসির উদ্দিন।

Reneta

তিনি আরও বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নাসির টেকনাফ থানায় অভিযোগ করেছে বলে জানতে পারি। পুলিশ এসে তদন্ত করেছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি বলেন, ‘আমি বাইরে ছিলাম। এ ঘটনার বিষয়ে জানি না। খোঁজ নেয়া হচ্ছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগ নেতাপানখালী ও হ্নীলা স্টেশনফেইক আইডিবৈদ্যুতিক খুঁটিতে বেঁধে শাস্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল জার্সিতে শেষ ম্যাচ কিনা, জানালেন রোনালদো

জুলাই ৭, ২০২৬

ইউরো শিরোপা জয় বিশ্বকাপের সমতুল্য: রোনালদো

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কৃষক অপহরণের অভিযোগে এনসিপি নেতা আটক, থানার সামনে বিক্ষোভ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও সংসদে বসছে বাজেট অধিবেশন

জুলাই ৭, ২০২৬

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT