চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে যৌন হয়রানির দায়ে শিক্ষার্থী বহিষ্কার

মোহাম্মদ রুবেল মোহাম্মদ রুবেল
১০:২৪ পূর্বাহ্ণ ১০, জুলাই ২০২৩
- সেমি লিড, শিক্ষা
A A
জাবি ক্যাম্পাসে একজন শিক্ষার্থী ছবি, প্রকৃতি ও ভবনের পেছনে নদী ও গাছের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক শিক্ষার্থীকে আগামী ৬ মাসের জন্য বহিষ্কার ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃত ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের হাসান মো. মুবাশ্বির ফাহিম। তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র।

রোববার (৯ই জুলাই) বিশ্ববিদ্যালয়ের একাধিক সিন্ডিকেট সদস্য চ্যানেল আইকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই সিন্ডিকেট সদস্যরা জানান, যৌন হয়রানি করার অভিযোগ নিঃসন্দেহে প্রমাণিত হওয়ায় গত ২৫ জুন বিশেষ এক সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮ অনুযায়ী অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মুবাশ্বির ফাহিমকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারকালীন ওই ছাত্র বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থান এবং ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

এর আগে, গত ২১ শে মে মুবাশ্বির ফাহিমের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ কমিটির কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌন হয়রানির বিচার চেয়ে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী এক ছাত্রী।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল বিকালে ভুক্তভোগী তার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে একটি স্টোরি শেয়ার করেন। স্টোরিতে একটি লিঙ্ক দেয়া ছিল, যেটিতে ক্লিক করে পরিচয় গোপন রেখে মেসেজ পাঠানোর সুযোগ থাকে। তবে অভিযুক্ত ফাহিম পরিচয় গোপন না করে ওই স্টোরিতে একটি মেসেজ দেয়। যা শুধু যৌন ইঙ্গিতপূর্ণ নয়, কুরুচিপূর্ণ ও অপমানজনক ছিল বলে দাবি ভুক্তভোগীর।

ট্যাগ: যৌন হয়রানির অভিযোগশিক্ষার্থী বহিষ্কার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্যে মার্কিন প্রেসিডেন্ট

পরবর্তী

রোহিঙ্গা ক্যাম্পের ফাইভ মার্ডারে আরও ৫ জন গ্রেপ্তার

পরবর্তী
রোহিঙ্গা ক্যাম্পে গ্রেপ্তারকৃত ৫ জনের ছবি, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পের ফাইভ মার্ডারে আরও ৫ জন গ্রেপ্তার

বিখ্যাত ফুটবলার মেসির হাসি ও বেকহ্যাম এর ছবি, দাঁত সাদা করার জন্য কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির দাঁত সাদা করছেন বেকহ্যাম!

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT