চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুক পোস্টে প্রেমিকাকে দায়ী করে শিক্ষার্থীর আত্মহত্যা

সাঈদ পান্থ সাঈদ পান্থ
৩:১২ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, জনপদ, বরিশাল
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শুভ বৈরাগী আত্মহত্যা করেছেন। রোববার (৪ জানুয়ারি) সকালে গোপালগঞ্জের বৌলতলী এলাকায় নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা বিভাগের চেয়ারম্যান। 

মৃত্যুর আগে গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দেন শুভ বৈরাগী। ওই পোস্টে তিনি নিজের ও তার প্রেমিকার পরিচয় ও ছবি প্রকাশ করে তাদের প্রেমের সম্পর্কের বিভিন্ন ঘটনা তুলে ধরেন। পাশাপাশি, নিজের মৃত্যুর জন্য প্রেমিকা ও প্রেমিকার পরিবারকে দায়ী করেন।

ফেসবুক পোস্টে শুভ দাবি করেন, দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তরুণীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানাতে একদিন তিনি ওই তরুণীর বাড়িতে গেলে পরিবারের কয়েকজন সদস্যের হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। তার অভিযোগ, সে সময় তাকে মারধর করা হয় এবং ভয়ভীতি দেখিয়ে একটি মিথ্যা ভিডিও তৈরি করতে বাধ্য করা হয়, যেখানে তাঁকে চুরির অপবাদ স্বীকার করতে হয়। এর ফলে তার সামাজিক সম্মান ও মানসিক স্থিতি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে বলে পোস্টে উল্লেখ করেন তিনি।

Banglabid

শুভ আরও লেখেন, অর্থনৈতিক দুর্বলতার কারণে তার সঙ্গে সম্পর্কটি মেনে নেওয়া হয়নি। এই অপমান, মানসিক নির্যাতন ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার ঘটনাই তাকে চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। তিনি তার মৃত্যুর জন্য সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি এবং ঘুণে ধরা সমাজব্যবস্থাকে দায়ি করেন। পাশাপাশি আত্মহত্যায় প্ররোচনার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত শাস্তির দাবি জানান।

বাংলা বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. শারমিন আক্তার বলেন, শুভর মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। কিছুদিন আগেই তার অনার্স ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। হঠাৎ এমন খবর পেয়ে আমরা ভেঙে পড়েছি। তার ফেসবুক পোস্টে উল্লিখিত বিষয়গুলো খতিয়ে দেখা হবে। বিশ্ববিদ্যালয় থেকে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে তা গ্রহণ করা হবে।

শুভ বৈরাগীর সহপাঠীরা জানান, তিনি ছিলেন মেধাবী ও শান্ত স্বভাবের একজন শিক্ষার্থী। তাঁর আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।

Reneta

বাংলা বিভাগের শিক্ষার্থী জুলকার নাঈম বলেন, শুভ আসলে আত্মহত্যা করেনি, তাকে একপ্রকার খুন করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

শুভ বৈরাগীর ফেসবুক পোষ্টটি- https://www.facebook.com/share/1bWuwMeYVX/ ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রেমিকাকে দায়িববিবরিশাল বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীর আত্মহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

আজানের জবাব দেওয়ার সঠিক নিয়ম কী?

আগস্ট ১২, ২০২৬

অস্ট্রেলিয়া পেসারদের অতিরিক্ত বাউন্স চিন্তার কারণ শান্তদের

আগস্ট ১২, ২০২৬

বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ!

আগস্ট ১২, ২০২৬

প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন

আগস্ট ১২, ২০২৬

তিক্ততার দেয়াল ভেঙে সংলাপের পথে ঢাকা-দিল্লি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT