চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানে আবারও শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৫ পূর্বাহ্ণ ১২, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
জাপানে শক্তিশালী ভূমিকম্পের কারণে সড়ক ধসে পড়েছে, সুনামির সতর্কতা জারি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র চার দিনের ব্যবধানে আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপানের উত্তর-পূর্বাঞ্চল। পরবর্তী ঝুঁকি এড়াতে তৎক্ষণাৎ সুনামি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর (জিএমএ)।

আল জাজিরা জানিয়েছে, আজ (১২ ডিসেম্বর) শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টা ৪৪ মিনিটে সংঘটিত এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৭।

জিএমএর তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তরাঞ্চলীয় দ্বীপ হনশুর আওমোরি জেলার উপকূলে, সাগরের তলদেশে প্রায় ২০ কিলোমিটার গভীরে। এর মাত্র চার দিন আগে, সোমবার একই এলাকায় ৭ দশমিক ৫ মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্প হয়।

Banglabid

দুই ভূমিকম্পের উৎপত্তিস্থলের মিলকে কেন্দ্র করে বিশেষজ্ঞরা ধারণা করছেন, একই ভূমিকম্পীয় ধারাবাহিকতার অংশ হিসেবেই আজকের কম্পন অনুভূত হয়েছে।

সরকার ইতিমধ্যে হনশু, হোক্কাইডো এবং টোকিওর পূর্বদিকে অবস্থিত চিবা দ্বীপের বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। সরকারি সতর্কবার্তায় জানানো হয়েছে, নিকট ভবিষ্যতে আরও বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে।

এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তবে পরবর্তী কম্পন বা সুনামির আশঙ্কায় উপকূলীয় এলাকায় সতর্কতা অব্যাহত রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাপানভূমিকম্পসুনামি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গুগলের জেমিনি ৩’র সঙ্গে প্রতিযোগিতা করতে মুক্ত হলো জিপিটি ৫.২

পরবর্তী

রাজধানীতে ময়লাবাহী গাড়ির ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

পরবর্তী
ময়লাবাহী গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, ঢাকায় দুর্ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে ময়লাবাহী গাড়ির ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

চ্যানেল আই অনলাইন: বিজয়ের মাস ডিজাইনের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

৩য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিরোধে পিছু হঠতে বাধ্য হয় পাকিস্তানিরা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুখোশধারীদের গুলি-ককটেল হামলা, পথে থাকা স্কুলশিক্ষকসহ আহত ৩

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT