কিশোরগঞ্জ

বিএনপির ২ নেতা নিহতের প্রতিবাদে বুধবার কিশোরগঞ্জে হরতাল

নিহত দুই নেতার ছবি, কিশোরগঞ্জে হরতালের প্রতিবাদে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিহত দুই নেতার ছবি, কিশোরগঞ্জে হরতালের প্রতিবাদে নিহতের ঘটনাস্থল।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপির সাথে পুলিশের সংঘর্ষে ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ (২০) ও ছয়সূতী ইউনিয়ন কৃষক দল নেতা বিল্লাল মিয়া (৩০) নিহতের ঘটনায় বুধবার ১ নভেম্বর সকাল ৬টা থেকে ২টা পর্যন্ত আধাবেলা হরতাল ডেকেছে জেলা বিএনপি।

মঙ্গলবার ৩১ অক্টোবর জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. শহীদুল্লাহ কায়সার শহীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জেলা বিএনপি জানায়, সরকার পতনের এক দফা দাবি ও মহাসমাবেশে পরিকল্পিত হামলার প্রতিবাদে বিএনপির ডাকা ৭২ ঘণ্টা অবরোধের আজ প্রথম দিনে কিশোরগঞ্জের কুলিয়ারচরে শান্তিপূর্ণ কর্মসূচিতে হায়েনার মতো হামলা চালিয়েছে পুলিশ। পুলিশের গুলিতে নিহত হয় উপজেলা ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ ও ছয়সূতি ইউনিয়ন কৃষক দল সভাপতি বিল্লাল মিয়া। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছে দু’শতাধিক নেতা-কর্মী।

এ নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ডের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা বিএনপি আগামীকাল বুধবার কিশোরগঞ্জ জেলায় সকাল ৬টা হতে বেলা ২টা পর্যন্ত অর্ধবেলা সর্বাত্মক হরতাল আহ্বান করা হয়।

জানা গেছে, বিএনপির ঢাকা অবরোধের প্রথম দিনে কিশোরগঞ্জের কুলিয়াচরের বিএনপি-আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। মঙ্গলবার ৩১ অক্টোবর সকাল ৮টার দিকে উপজেলার ছয়সূতী এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়:কিশোরগঞ্জবিএনপি নেতা নিহতবিএনপি-পুলিশ সংঘর্ষ
প্রতিবেদক

এস কে রাসেল

প্রতিনিধি, কিশোরগঞ্জ

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…