চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর্তৃপক্ষের আশ্বাসে মেট্রোরেল কর্মীদের কর্মবিরতি প্রত্যাহার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩১ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি থেকে সরে এসেছেন মেট্রোরেলের কর্মীরা। এখন তারা প্রতিটি স্টেশনে দায়িত্ব পালন করছেন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ বলেছেন, রাজধানীতে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে।

সোমবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে কর্মবিরতি প্রত্যাহার করেন তারা। এর আগে এমআরটি পুলিশ সদস্যদের মারধরের প্রতিবাদে সকাল থেকে কর্মবিরতি পালন করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মীরা।

ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ বলেন, কর্মচারীদের কর্মবিরতি আর নেই। এখন মেট্রোরেল চলাচলে কোনো বিঘ্ন ঘটছে না।

এমআরটি পুলিশ সদস্যের হাতে ডিএমটিসিএলের চার কর্মী মৌখিকভাবে ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে কর্মবিরতি পালন শুরু করেন মেট্রোরেল কর্মীরা। এ কারণে সকাল থেকে মেট্রোরেল চলাচলে নানা জটিলতা সৃষ্টি হয়। বিশেষ করে যাত্রীদের ভাড়া আদায় করার ব্যবস্থা কোথাও কোথাও অকার্যকর হয়ে পড়ে।

এ ঘটনার পর ডিএমটিসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা সমস্যার সমাধানে বিভিন্ন স্টেশনে যান। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে বলে জানিয়েছেন এমডি ফারুক আহমেদ। তিনি বলেন, আমি প্রতিটি স্টেশন ঘুরেছি। সমস্যা তো ছিল। কিন্তু এখন সমস্যা মিটে গেছে। আসলে ট্রেন চলাচলে তো সমস্যা হয়নি একেবারেই। কর্মচারীদের কিছু সমস্যা ছিল। এখন পরিস্থিতি আগের মতো স্বাভাবিক হয়ে গেছে।

ফারুক আহমেদ জানান, আজ বেলা ৩টার দিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান স্টেশনে আসবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কর্তৃপক্ষের আশ্বাসডিএমটিসিএলঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডমেট্রোরেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী

মে ২৩, ২০২৬

স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬

দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

মে ২৩, ২০২৬

ভাঙা আঙুল নিয়ে আর্জেন্টিনার হয়ে কি খেলতে পারবেন মার্টিনেজ

মে ২৩, ২০২৬

ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT