গাজীপুর

শিশুখাদ্যে ভেজাল মেশালে কঠোর ব্যবস্থা: জিএমপি

বাংলাদেশের কৃষি উন্নয়নের জন্য গঠিত সরকারী সংস্থা লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের কৃষি উন্নয়নের জন্য গঠিত সরকারী সংস্থার লোগো, যেখানে কৃষক ও কৃষি উপকরণের ছবি রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শিশুখাদ্যে ভেজাল মেশালে পুলিশসহ অন্যান্য সংস্থা কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহিম।

শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে শিশুদের প্রথম আন্তর্জাতিক গণমাধ্যম চাইল্ড মেসেজ এর বাংলা বিভাগের জনপ্রিয় আয়োজন শুনো আমাদের কথার প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে শিশুদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

আয়োজনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন ইউনিসেফ পদকপ্রাপ্ত আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি’র সাবেক সিনিয়র সাংবাদিক ফারহানা পারভিন।

আয়োজনে এক শিশু জানতে চায়, শিশুদের দখল হওয়া খেলার মাঠগুলো ফিরিয়ে তাদের দিতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা সম্পর্কে। জবাবে জিএমপি পুলিশ মুখপাত্র বলেন, গাজীপুর মেট্রোপলিটন এলাকায় এই ব্যাপারে কঠোর ব্যাবস্থা নেওয়া হচ্ছে। জাতিসংঘ শিশু অধিকার ৩১ নং প্রটোকল কোডকে সম্মান জানিয়ে শিশুদের খেলার অধিকার নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।

আয়োজনে আরেক শিশু জানতে চায় মেট্রোপলিটন এলাকায় স্কুল কলেজের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জিএমপির ভূমিকা পালন সম্পর্কে। জবাবে মোহাম্মদ ইব্রাহিম বলেন, স্কুল কলেজের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত পাশাপাশি নিয়মিত স্কুল কলেজের শিক্ষার্থীদের ব্রিফিং করা হয় পুলিশের পক্ষ থেকে।

চাইল্ড মেসেজ নির্বাহী পরিচালক আরিফ রহমান শিবলী বলেন, ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অন দ্য রাইটস অব চাইল্ড থার্টিন বাস্তবায়নে এইভাবে সাহসের সঙ্গে কাজ করে যেতে চান তারা।

বিষয়:গাজীপুর মেট্রোপলিটন পুলিশ চাইল্ড মেসেজ জিএমপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…