চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিডিও আপলোডে ইউটিউবারদের জন্য কড়া নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ণ ২২, মার্চ ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, তথ্যপ্রযুক্তি
A A
ইউটিউব লোগো সহ মোবাইল স্ক্রিনশট, ভিডিও আপলোডের জন্য নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা ভিডিও আপলোডের ক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কড়া নির্দেশনা দিয়েছে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। এর ফলে এখন থেকে ইউটিউবারদের প্ল্যাটফর্মটিতে ভিডিও আপলোডের আগে অবলম্বন করতে হবে বিশেষ সতর্কতা। 

প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট ম্যাশাবল এক প্রতিবেদনে জানিয়েছে, এখন থেকে ইউটিউবারদের ভিডিও আপলোডের আগে ভিডিও পরিচিতিতে কন্টেন্টটি এআই দিয়ে নির্মিত কিনা তা দর্শকদের জানিয়ে দিতে হবে। গত বছরের নভেম্বরে এই বিষয়ে ঘোষণা দেয়া হলেও গত সোমবার ১৮ মার্চ থেকে কার্যকর হয়েছে এই নির্দেশনা।

মূলত এআই দিয়ে তৈরি ভিডিওর মাধ্যমে দর্শকদের মধ্যে যাতে বিভ্রান্তি সৃষ্টি না হয় তা ঠেকাতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। ইউটিউব জানিয়েছে, ব্যবহারকারীদের এখন থেকে ভিডিও আপলোড করার সময় ভিডিও পরিচিতিতে উল্লেখ করতে হবে যে ভিডিওটি এআই দিয়ে তৈরি কিনা। এছাড়া অবাস্তব কোনো দৃশ্য ভিডিওতে থাকলে তাও উল্লেখ করতে হবে।

Banglabid

সংস্থাটি জানিয়েছে, নির্মাতারা জানানোর পর ওই সব ভিডিওতে এক বিশেষ লেবেল যুক্ত করবে ইউটিউব কর্তৃপক্ষ। যেখানে লেখা থাকবে ভিডিওটি পরিবর্তিত বা এআই এর সাহায্যে নির্মিত। তবে সব ধরনের ভিডিওতে এর প্রয়োজন হবে না। ইউটিউবের মতে, এই নীতি বাস্তব ঘটনা বা স্থানের ফুটেজ এবং বাস্তবসম্মত দৃশ্যের ক্ষেত্রে প্রযোজ্য। অ্যানিমেশন ভিডিও এই নিয়মের বাইরে থাকবে।  ইউটিউব আরও জানিয়েছে, ভিডিওতে মিথ্যা বা ভুল তথ্য থাকলে সেই ভিডিও স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলবে তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আপলোডইউটিউবকন্টেন্ট ক্রিয়েটরভিডিওভিডিও আপলোড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফিলিস্তিন ধসিয়ে দেবে, ভাবেননি ক্যাবরেরা

পরবর্তী

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার

পরবর্তী
অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার বিষয়ক সংবাদে আলোচনায় মুখ্যমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার

অবন্তিকার পরিবারের সাথে জবি’র তদন্ত কমিটির সাক্ষাতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অবন্তিকার পরিবারের সাথে জবি’র তদন্ত কমিটির সাক্ষাত

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT