বাংলাদেশ

সমাজবিরোধীরা কোনো ব্যক্তিকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা

পুলিশ হেডকোয়ার্টার্স ভবনের সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্স ভবনের সামনে সাইনবোর্ড ও আধুনিক স্থাপনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সমাজবিরোধী শক্তি কোনো শান্তিপ্রিয় নাগরিককে হুমকি প্রদান করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার ১০ ফেব্রুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে সমাজবিরোধীরা দেশের নানা শ্রেণি-পেশার মানুষকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে যা পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। কোনো ব্যক্তিকে কোনো ধরনের হুমকি প্রদান করা আইনের দৃষ্টিতে অপরাধ।

আরও বলা হয়, কোনো ব্যক্তি এ ধরনের হুমকির শিকার হলে তৎক্ষণাৎ জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

বাংলাদেশ পুলিশ দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর।
সমাজবিরোধী শক্তি কোনো শান্তিপ্রিয় নাগরিককে হুমকি প্রদান করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:পুলিশ হেডকোয়ার্টার্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…